bd_cricket
February 19, 2006, 04:55 AM
আমাদের চাচা শেষ পর্যন্ত অবসর নিচ্ছেন। বাংলা ক্রিকেটের এই ফোরামে আমরা অনেকেই বিভিন্ন সময়ে চাচাকে নিয়ে তামাশা-মস্করা করেছি। সেজন্য অবশ্য আমাদের চাচাকেও তার বিভিন্ন সময়ের কর্মকান্ডের জন্য দায়ী করা যায়। তবে এখন মনে হচ্ছে তিনি সত্যিই অবসরে যাচ্ছেন।
একটা কথা কিন্তু অস্বীকার করার উপায় নাই যে চাচা কিন্তু আসলেই একজন "ফাইটার ক্রিকেটার"। বিভিন্ন সময়ে তিনি সেটা প্রমাণ করেছেন। এমনকি সবে মাত্র শেষ হওয়া লীগেও আমাদের চাচার পারফরমেন্স কিন্তু বেশ উজ্জ্বল।
আর অতীতকে যেন আমরা কখনোই ভুলে না যাই। আমাদের ক্রিকেট আজ যেখানে দাড়িয়ে আছে তার পেছনে কিন্তু চাচার অবদান কম নয়। আমরা কেউই বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর সেই মধুর স্মৃতি ভুলতে পারব না। আর সেই খেলা জিততে আমাদের চাচার ভূমিকা কিন্তু ছিল অনেক। তিনি হয়েছিলেন ম্যান অব দ্যা ম্যাচ। সেই জয়ের সূত্র ধরেই কিন্তু বাংলাদেশ পেয়েছে টেস্ট স্ট্যাটাস।
গত বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর আমাদের চাচাই কিন্তু অধিনায়ক হিসেবে দলকে আবার পূনর্গঠিত করেন।
যাই হোক এই বার্তা সূতাটি শুরু করার উদ্দেশ্য - আমরা যেন আমাদের তারকাদের নিয়ে যত ঠাট্টা মস্করা করি না কেন - আমরা যেন তাদের বিদায় লগ্নে তাদের প্রাপ্য সম্মান দিতে ভুলে না যাই।
কাজেই - চলুন এই সূতায় আমরা চাচার সমালোচনা নয়, বরং তার অবদানের জন্য তাকে সম্মান জানাই। ধন্যবাদ।
Edited on, February 19, 2006, 9:59 AM GMT, by bd_cricket.
Edited on, February 19, 2006, 10:01 AM GMT, by reverse_swing.
Reason: title fixed.
Edited on, February 19, 2006, 10:21 AM GMT, by reverse_swing.
Reason: mod.content: Thread moved to Bangladesh Cricket forum.