SMHasan
August 4, 2006, 09:38 PM
[বাংলা]
অবিন্যাস্ত সব স্বপ্নগুলোর
অবিশ্বাস্য পরিণতি
যন্ত্রণায় দগ্ধ;
অতৃপ্ত আত্মা তাই।
নয়নভরা স্বপ্ন,
বিশৃঙ্খল, তবু
উচ্ছলতায় ভরা।
মনের মাঝে চাঁপা ব্যাথা
স্বপ্নগুলো তো থাকেনা এক সূতায় গাঁথা
মান অভিমান হতাশা
তারপরও সেই বেহায়াপনা।
কবিতা লিখলাম তারপরও তো কষ্ট কমেনা! এটা তো অবিশ্বাস্য !অকল্পনীয় !অচিন্তনীয় ! মানুষ কয়বার ডুবতে পারে? একবার দু'বার, তিনবার, তারপর? কিন্তু আমরা তো বারবার ডুবে চলেছি। এই ডুবার কি কোনো শেষ নেই? আমি ঠিক বুঝিনা যেখানে আমাদের জেতার কথা ছিল সেখানে আমরা বাজেভাবে হেরেছি, সিরিজ তো গেলই, মান সম্মান ও গেল। এখন আর কিছুই নেই। এই জম্বিদের আমাদের চুনকাম করা উচিত ছিল কিন্তু আমরাই যে তার ই শিকার। কোনো বড় দল হলে কখনই এত খারাপ লাগত না কিন্তু এ তো নবীশদের দল!এদের কাছে হেরে আমরা যে কি ক্ষতি করলাম তা বুঝতে পারব যখন কদিন পর মানিরা বলবে 'ওদের আসলে ক্রিকেট খেলা উচিত না'।
আমাদের দৈনন্দিন সমস্যার ভিড়ে ক্রিকেট যে কি পরিমাণ আনন্দ দেয় তা বলে বুঝানো যাবে না। দেশে ফোন করলে একটা সুসংবাদ শুনতে চাইলে আসে দশটা দুঃসংবাদ। নিজের দেশের অবস্থা খারাপ, মুখ থুবড়ে পড়া অর্থনীতি নিয়ে কোনোরকম দাঁড়িয়ে আছে এক টুকরো জমি। চুরি ডাকাতি নিয়ে ব্যস্ত বড় বড় মানষেরা। আর আমরা থাকি শত আশা নিয়ে। মাথার ঘাম পায়ে ফেলে হাজার হাজার পাউন্ড ঢালি পড়াশোনার তলে। তবুও একটুখানি আশা যে একটা কিছু তো করা যাবে! তারপর আবার ওই ১১ জনের ওই কান্ড। আর কত সহ্য হয়। বাংলাদেশ - তুমি কি শুনছ?
[/বাংলা]
NB: Did not want to open another thread regarding our boy's heriocs. But being helpless I wrote a poem, so posted it here.