babubangla
May 22, 2007, 05:27 PM
PDF Version
(https://webspace.utexas.edu/sk2344/www/no-try.pdf)
[বাংলা]ঘরের টেবিলে বসে যে অঙ্কের সম্ভাব্য ফলাফল অনুমান করে ফেলা যায়, সেই অঙ্ক আবার মাঠে গিয়ে সমাধান করার চেস্টা করা শ্রম-ঘামের নিছক অপচয় ছাড়া আর কিছুই নয়। বৃথা চেস্টায় ফায়দা কি? এতো কস্ট জীবন নস্ট। এর চেয়ে বল-বীর্য সব সঞ্চিত রেখে শতভাগ মর্দালী নিয়ে পরবর্তী পরীক্ষায় ঝাপিয়ে পড়াই উত্তম। আজকাল এটাও একধরনের ক্রিকেটীয় দর্শন। তবে এরকম ক্রিকেটীয় দর্শনকে জীবন-দর্শন বানিয়ে যদি আমজনতা তাদের প্রাত্যহিক জীবনে তা প্রয়োগ করা শুরু করে, তবে কেমন হবে? [/বাংলা]
[বাংলা]চিত্রকল্প-১[/বাংলা]
http://i74.photobucket.com/albums/i278/babubangla/quit.jpg
[বাংলা]মিরাজঃ চায়নাম্যান মামু, অপমানে আমার সোনার অঙ্গ জ্বলে অঙ্গার। আমি বিচার চাই।
চায়নাম্যানঃ কে তোমারে এমন দাগা দিলো?
মিরাজঃ ফোরামে নতুন আমদানী পোলাপান আমারে গালি দিছে, আমার নামে পচা পচা কথা লিখছে।
চায়নাম্যানঃ কি? রহমান বংশের এতো বড় অপমান কিছুতেই মেনে নিবো না- এই চললাম আমি অবসরে।
মিরাজঃ আরে মামু, অভিমানে গৃহত্যাগী না হইয়া পোলাপানেরে আগে দুই চারটা থ্রেট দিয়ে দেখেন ওরা থামে কিনা
চায়নাম্যানঃ অতো সব চেস্টা করে লাভ নেই, আমি চির অবসরে গেলাম। পারলে তুমিও অবসরে যাও।[/বাংলা]
[বাংলা]চিত্রকল্প-২[/বাংলা]
http://i74.photobucket.com/albums/i278/babubangla/baby.jpg
[বাংলা]স্বামীঃ তোমার মত ত্রিশোর্ধ মেয়েকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। প্রায় দুই মাস হলো বিয়ে করেছি, কিন্তু এখনও প্রেগন্যান্সির কোন খবর নেই। হায় আল্লাহ, আমি কি তবে নির্বংশ হতে চললাম?
স্ত্রীঃ ওরে জ্বালা, দু মাস না যেতেই এ কি প্যানপ্যানানি শুরু করলে?
স্বামীঃ করবো না তো কি? আমার আগের বউ বিয়ের পর মাস না ঘুরতেই পোয়াতি হয়েছিল। দুই মেয়ে জন্ম হবার পর বউ আমার অকালগত হলো দেখে তার বয়সের সাথে মিল রেখে ৩৬ বছর বয়েসি এই তোমাকে বিয়ে করলাম একখানা পুত্রসন্তানের শখে। মরি মরি, এখন দেখি আমি এক নিস্ফলা মাঠের কৃষক !
স্ত্রীঃ বয়স ৩৬, একটু বেশী। এটা জেনেই তো বিয়ে করেছ। কপ্লিকেশন একটু থাকতেই পারে- তাই বলে দু মাস না যেতেই মায়া কান্না জূড়ে দেবে? বছর খানেক তো অন্ততঃ পার হোক, এরপরে না হলে ডাক্তার কবিরাজ করাই। সেসব চেস্টা তদবিরের বালাই নেই- মাস না যেতেই মায়াকান্না !!
স্বামীঃ যা বোঝার আমি দু মাসেই বুঝে গেছি- ৩৬ বছরের বউ নিয়ে চেস্টা করাই বৃথা। আমি চললাম আবার বিয়ে করতে। আবার তোমার মত ৩৬ বছর বয়েসী বউ-ই ঘরে আনবো। তবে ছত্রিশ একে ছত্রিশ নয়, এবার আঠারো দুকুনে ছত্রিশ- একসাথে দুইজন অস্টাদশী!![/বাংলা]
[বাংলা]চিত্রকল্প-৩[/বাংলা]
http://i74.photobucket.com/albums/i278/babubangla/math.jpg
[বাংলা]বাবাঃ এই মন্টু, তোর পরীক্ষার সময় তো প্রায় এসে গেল। তোর অঙ্ক বইটা নিয়ে আয় তো দেখি?
মন্টুঃ আব্বু, কোন অঙ্কই মাথায় ঢুকে না- কিছু পারি না।
বাবাঃ এরকম হলে তো অঙ্ক পরীক্ষায় নির্ঘাত ফেল করবি।
মন্টুঃ অন্য বিষয় তো সব পারি। অঙ্কটা নিয়েই যত সমস্যা। আব্বু, পরীক্ষার আগের এই ৪টা মাস কোন স্যারের কাছে অঙ্ক প্রাইভেট পড়ে কি একটু চেস্টা করে দেখবো?
বাবাঃ না থাক, ৪মাস প্রাইভেট পড়ার পর অঙ্ক কিছুটা পারবি—তার গ্যারান্টি কি? তার চেয়ে ভাল, তুই এসব পড়া বাদ দে। কাল-ই তোকে আমাদের গ্রামের কওমী মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আসবো। অঙ্ক-ফঙ্ক নিয়ে চিন্তা বাদ দিয়ে সেখানে রাতদিন সুরা মুখস্ত করে মুখে ফেনা তুলে ফেলবি। তোর মুখস্ত বিদ্যা একবার ভালো হয়ে গেলে তারাবী নামাজের ইমামতী থেকে শুরু করে ক্রিকেট খেলার ক্যাপ্টেন্সি- সব কিছুই হয়ে যাবে তোর হাতের ময়লা, ভবিষ্যত একবারে ফকফকা।
[/বাংলা]
[বাংলা]চিত্রকল্প-৪[/বাংলা]
http://i74.photobucket.com/albums/i278/babubangla/closed.jpg
[বাংলা]মিরাজঃ তেহসিন মামু, সর্বনাশ। পোলাপান আমারে বেইজ্জতি করছে দেইখা দুঃখে চায়নাম্যান ফুরুৎ- গন টু রিটায়ারমেন্ট।
তেহসিনঃ কি চায়নাম্যান আর আমাদের মাঝে নেই? তবে কে আমাকে আশা দেবে, কে আমাকে ভরসা দেবে, কে চালাবে শক্ত হাতে এই ফোরাম?
ফোরামের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। আমি আজ আকাশের মত একেলা। আজকে থেকে ফোরাম বন্ধ।
মিরাজঃ কন কি? চায়নাম্যান মামু গেছে গা দেইখা ফোরাম বন্ধ কইরা দিবেন? আরে ফোরামে লাল বাত্তি জ্বালানের আগে চায়নাম্যানের পোস্টে চেঙ্গিস খাঁ টাইপের কোন মোঙ্গোলিয়ানম্যান রে অ্যাপয়নমেন্ট দিয়া অন্ততঃ একটু ট্রাই মারেন
তেহসিনঃ ওই সব ট্রাই ফ্রাই এর খেতা পুড়ি। ফোরাম বন্ধ। তুমি এবার ল্যাবে গিয়া মন দিয়া রিসার্চ করো।[/বাংলা]