Shahjamal
May 26, 2007, 08:20 PM
[বাংলা]আসুন আশাবাদী হই
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের বিপযর্য়কর অবস্থা দেখে আমরা সবাই কষ্ট পেয়েছি। ইতোমধ্যে আমরা বিভিন্নভাবে সে কষ্টের প্রকাশও ঘটিয়েছি। অব্শ্য আমাদের কষ্টের খুব কমই আমরা প্রকাশ করতে পেরেছি। এ রকম কঠিন সময়ে আমি যেটা বলতে চাচ্ছি তা হল, এই টেস্টে যা কিছু ঘটেছে তা কিন্তু খেলারই অংশ। অধিনায়কের মারাত্নক ভুল সিদ্ধান্ত, ক্যাচ ফেলে দেওয়া, বাজে আম্পায়ারিং, অসহ্য গরমে খেলোয়ারদের ক্লান্তি, বাজে ব্যাটিঙ, আত্নবিশ্বাসের চুড়ান্ত অবনতি – কোন কিছুই খেলার বাইরের নয়। তবে ক্রিকেটের এই খারাপ ব্যাপারগুলো আমাদের বিরুদ্ধে ঘটছে – এটা আমরা আশা করি নি। এ রকম সময়ে হতাশ হয়ে বকাঝকা করা সহজ। ভুল নিয়ে ঘাটাঘাটিও করা যায়। কিন্তু আশাবাদীও তো হওয়ার সুযোগ আছে। আমি আশাবাদী ধরনের চিন্তা করতে চাই। আজকের নতুন সকালে সাকিব, পাইলট, মাশরাফি, রফিক বুক চিতিয়ে ব্যাট করবেন, ইনিংস শেষ হওয়ার আগে কেউ হাল ছাড়বেন না। দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ব্যাট হাতে ঘুরে দাঁড়াবেন, বোলাররা আগুন ঝড়ানো বোলিং করবেন। ফলাফল আমাদের পক্ষে আসবে। এ রকম স্বপ্ন আমি দেখি।
ভবিষ্যতের কথা আমি জানি না। তবে খেলা এখনও শেষ হয় নি। হেরে যাওয়ার আগ মুহুর্ত পযর্ন্ত জেতার আশা করে যাব আমি। আর হেরে যাওয়ার এক মুহুর্ত আগেও আমি হারব না। যে কোন ফলাফল আসতে পারে, কিন্তু হেরে যাওয়ার আগে নিজেদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা? কখনই নয়।
[/বাংলা]