Miraz
November 17, 2007, 10:01 AM
[বাংলা]বিডিনিউজ থেকে [/বাংলা]
[বাংলা]ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জীবন সংকটাপন্ন। রাজধানীর অ্যাপেলো হাসপাতালে তাকে নিউরোলজি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে।
শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় সঞ্জীব চৌধুরীকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউরোলজি বিভাগের অধ্যাপক আলীম আখতার ভূঁইয়ার তত্ত্বাবধানে আছেন।
বৃহস্পতিবার দুপুরে মতিষ্কে রক্তক্ষরণ হলে শুক্রবার সঞ্জীবকে প্রথমে মিরপুর আল হেলাল হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতে অ্যাপেলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
অধ্যাপক আলীম আখতার ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,''তাকে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়েছে। ৩/৪ দিনের আগে তার অবস্থা সর্ম্পকে কিছু বলা যাবে না। আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। চেষ্টাও করছি। তার মতিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন অজ্ঞান অবস্থায় আছেন। আপনারা দোয়া করুন।''
সঞ্জীব চৌধুরী সর্বশেষ যায়যায়দিন পত্রিকার ফিচার এডিটর ছিলেন। তিনি আরেক শিল্পী বাপ্পা মজুমদারকে নিয়ে 'দল ছুট' সঙ্গীত দল গঠন করেন।
[/বাংলা]
[বাংলা]স্রষ্টার কাছে প্রার্থনা করি সুস্থ হয়ে উঠুন সঞ্জীব দা । আমার অসম্ভব পছন্দের একজন শিল্পী। [/বাংলা]