MohammedC
September 12, 2010, 06:18 PM
[বাংলা]সোমবার তামিমের হাতে অস্ত্রোপচার[/বাংলা]
[বাংলা]
স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম.বিডি
ঢাকা: জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবালের হাতে অস্ত্রোপচার হবে সোমবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বাংলাদেশ সময় সকাল ১০টার মধ্যেই হয়তো বাঁহাতের ম্যাটাকার্পালের হাড়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার হয়ে যাবে।
অস্ত্রোপচার করবেন অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র উপ মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন চৌধুরী রোববার বাংলানিউজটোয়েন্ট ফোর.কম.বিডিকে জানিয়েছেন, তামিমের হাতের ক্ষতস্থানে অস্ত্রোপচারের সব ব্যবস্থাই করা হয়েছে। জাতীয় দলের ফিজিও মাইকেল হেনরির পরামর্শেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মেলবোর্নে গ্রেগ হয়ের কিনিকেই এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের হাতেও সফল অস্ত্রোপচার হয়েছিলো।
২০০৯ সালের নভেম্বর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট খেলার সময় বাঁহাতের ম্যাটাকার্পালের হাড়ে চোট পান তামিম । এরপর স্থানীয় চিকিৎসক ও ফিজিও মাইকেল হেনরির তত্ত্বাবধানে তার হাতের চিকিৎসা হয়। কিন্তু চোট পুরোপুরি না সারায় এবছরের মে মাসে ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে ক্ষত স্থানের পরীক্ষা করা হয়। তিনিও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন।
হাতে ব্যাথা নিয়েই ইংল্যান্ডে দুটি টেস্ট খেলেছেন তামিম। দুই টেস্টেই সেঞ্চুরি হাকান। সাফল্যের স্বীকৃতি স্বরূপ লর্ডসের অনার বোর্ড তামিমের নাম লেখা আছে। সর্বশেষ ইউরোপ সফরে হাতের চোট বেড়ে গেলে অস্ট্রেলিয়াতে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। ফিজিও’র পরামর্শে বিসিবি থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
গত ২ সেপ্টেম্বর মালয়েশিয়া হয়ে অস্ট্রেলিয়া যান তামিম। ৭ সেপ্টেম্বর সিডনিতে বিশষজ্ঞ চিকিৎসক ডগলাস ওয়েন তার হাতের ক্ষতস্থান পরীক্ষা করে দেখেন। পর্যবেক্ষণের পরই তামিমকে তিনি অস্ত্রোপচারের পরামর্শ দেন। এরপর ৯ সেপ্টেম্বর মেলবোর্নে গ্রেগ হয়ের কাছে গেলে একই পরামর্শ পান জাতীয় দলের ওপেনার। তামিমের বড় ভাই নাফিস ইকবাল রোববার বাংলানিউজটোয়েন্ট ফোর.কম.বিডিকে জানিয়েছেন, দুই জন বিশেষজ্ঞ চিকিৎসক একই পরামর্শ দেওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তামিম।
তামিমের হাতে অস্ত্রোপচারের আগে মেলবোর্ন যাওয়ার কথা ছিলো ফিজিও মাইকেল হেনরির। কিন্তু সময় স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিসিবির উপ মহাব্যবস্থাপক। তবে তামিমকে দেখভাল করছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক ক্রিকেটার একরাম বাবু। মেলবোর্নে অস্ত্রোপচারের সময়ও তিনিই পাশে থাকবেন বলে বিসিবি থেকে জানানো হয়।
তামিমের পরিবার সফল অস্ত্রোপচারের অপেক্ষায় আছেন। নাফিস ইকবাল বলেন,“আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করি অপারেশনটা সফল হবে।”
এদিকে হাবিবুল বাশার জানিয়েছেন অস্ট্রেলিয়ার সেরা চিকিৎসককে দিয়েই তামিমের হাতের চিকিৎসা করানো হচ্ছে। তিনি জানান, অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের হাতের সফল অস্ত্রোপচার গ্রেগ হয়ই করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘন্টা, সেপ্টেম্বর ১২, ২০১০
[/বাংলা]
Wishing him a speedy recovery. Thanks BCB for not prolonging this agony.
http://www.banglanews24.org/newlocation/bangla/detailsnews.php?nssl=e334ea177458f7e0c7e6815079acf 967&nttl=201009138095&toppos=1