Murad
November 28, 2010, 04:00 PM
[বাংলা]সাবেক অধিনায়কদের সঙ্গে প্রধান নির্বাহী
ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ২৯-১১-২০১০
সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবির প্রধান নির্বাহীর পরামর্শ সভা
প্রথম আলো
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ক্রিকেট নিয়ে তিনি অনেকের সঙ্গেই কথা বলেছেন, অনেকের মতামত জেনেছেন। সেই ধারাবাহিকতায় কাল মনজুর আহমেদ আলোচনায় বসেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গেও। উদ্দেশ্য, দেশের ক্রিকেট উন্নয়নে সাবেক অধিনায়কদের পরামর্শ বা মতামত চাওয়া। আলোচনা শেষে জানালেন, ক্রিকেটের স্বার্থে সাবেক অধিনায়কদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব দিয়েই এগোতে চান তিনি।
জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এর আগে এভাবে আমাদের কেউ ডাকেনি। বোর্ড একজন সাবেক ক্রিকেটারকে এই পদে দিয়েছে বলেই হয়তো আজ এই মর্যাদাটুকু পেলাম।’ মতবিনিময় সভায় রকিবুল ক্রিকেট বোর্ডকে পেশাদারির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপরই বেশি গুরুত্বারোপ করেছেন, ‘খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী এবং বোর্ড কর্মকর্তাদেরও পেশাদার মানসিকতা নিয়ে এগোতে হবে। পরিচালকেরা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ম্যানেজার বা অন্যরা—এমনটাই হওয়া উচিত পেশাদার ক্রিকেট বোর্ডের গতিপথ।’
সভায় যোগ দেওয়া সব অধিনায়কই তাঁদের মতামত জানিয়েছেন। আলোচনায় উঠে এসেছে ঘরোয়া ক্রিকেটের দুর্বল কাঠামো, মানসম্মত উইকেটের দাবির মতো পুরোনো বিষয়গুলো। শামীম কবির, শফিকুল হক, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, আকরাম খান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ ও রাজিন সালেহ এই ৯ সাবেক অধিনায়ক সভায় যোগ দিলেও আসেননি ফারুক আহমেদ, আমিনুল ইসলাম, খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও মোহাম্মদ আশরাফুল। ফারুক আহমেদ অবশ্য অভিযোগ করেছেন, মতবিনিময় সভায় তাঁকে ডাকাই হয়নি, ‘আমি অন্যদের কাছ থেকে শুনেছি এ রকম একটা কিছু হচ্ছে। তবে বোর্ড থেকে এ ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। সাবেক অধিনায়ক হয়েও কেন আমন্ত্রিত হলাম না, সেটা আমি জানতে চাই।’
[/বাংলা]
http://www.prothom-alo.com/detail/date/2010-11-29/news/112069
http://paloadmin.prothom-aloblog.com:8088/resize/maxDim/340x1000/img/uploads/media/2010-11-28-17-51-35-089177700-3.jpg