wiseshah
January 13, 2011, 01:15 AM
নাদিফ চৌধুরীর নিখোঁজ রহস্য!
source: http://www.shamokal.com/
গড় রেটিং:
রেটিং :
Bookmark and Share
হ ক্রীড়া প্রতিবেদক
রাতে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর ঘরে ফেরেনি ছেলে। মোবাইলও বন্ধ। আত্মীয়-স্বজন, পরিচিতজন, বন্ধুবান্ধব সব জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি নাদিফ চৌধুরীকে। অগ্যতা হতাশাগ্রস্ত বাবা খোরশেদ আলম চৌধুরী মিরপুর আদাবর থানায় জিডি করেন। 'ক্রিকেটার নাদিফ চৌধুরী নিখোঁজ হওয়ার ব্যাপারে তার বাবা আদাবর থানায় জিডি করেন। জিডি নম্বর ৬০৫।' আদাবর থানার এসআই শামসুল আলম বিকেলে যখন নিখোঁজের খবর জানান, তখনও বাড়ি ফেরেননি নাদিফ চৌধুরী। অবশেষে প্রায় ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর গতকাল সন্ধ্যায় বিধ্বস্ত হয়ে বাড়ি ফেরেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী। মাঝের এ সময়টা তিনি কোথায়, কীভাবে ছিলেন তার কিছুই জানাননি পরিবারের কাছে। এবারের ঢাকা প্রিমিয়ার লীগে প্রাইম দোলেশ্বর ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন তিনি। লীগে তার দল সেভাবে ভালো করতে পারেনি। আগের ম্যাচেও সিসিএসের কাছে হেরেছে নাদিফের দল। হারার পর সেদিন নাকি নাদিফের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের কথা কাটাকাটি হয়। ড্রেসিংরুমেও ক্রিকেটারদের সঙ্গে কর্মকর্তাদের ঝামেলা বাধে। মাঠ থেকে বিধ্বস্ত নাদিফ বাড়ি ফিরলেও, রাতে বেরোনোর পর নিখোঁজ হন। যদিও নিখোঁজের কারণ কিছু জানাতে পারছেন না নাদিফের পরিবার।