ahnaf
January 15, 2011, 12:13 AM
দুর্দান্ত এক
ইয়র্কারে কাইল
মিলসকে বোল্ড করেই
উন্মাতাল দৌড়—
মুহূর্তটিকে হয়তো কখনোই
ভুলবেন না রুবেল হোসেন।
মুহূর্তটি অমর
হয়ে থাকবে বাংলাদেশের
ক্রিকেটেও, ওই উইকেটেই
যে প্রথম কোনো পূর্ণশক্তির
বড় দলকে হোয়াইটওয়াশ করেছিল
বাংলাদেশ! মিলসেরটিসহ আরও ৩
উইকেট নিয়ে সেদিন ম্যাচ-
সেরা হয়েছিলেন রুবেল। ২৫
রানে ৪ উইকেট—
নিউজিল্যান্ডের
বিপক্ষে পঞ্চম ওয়ানডের ওই
পারফরম্যান্সে ক্রিকইনফো
পুরস্কারের সংক্ষিপ্ত
তালিকায় ঠাঁই করে নিয়েছেন
বাংলাদেশের পেসার।
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয়
ওয়েবসাইট
ক্রিকইনফো প্রতিবছর
অ্যাওয়ার্ড দেয় বছরের
সেরা পারফরম্যান্সকে। তিন
ধরনের ক্রিকেটে ব্যাটিং-
বোলিংয়ের
১০টি করে সেরা পারফরম্যান্স
বাছাই করে ওয়েবসাইটটি।
এরপর সাবেক ক্রিকেটার,
ধারাভাষ্যকার ও ক্রিকইনফোর
সিনিয়র সম্পাদকদের
নিয়ে গঠিত জুরি বোর্ডের
ভোটে নির্বাচিত হয়
সেরা পারফরম্যান্স। ২০১০
সালের
সেরা ওয়ানডে বোলিংয়ের
সংক্ষিপ্ত তালিকায়
নির্বাচিত হয়েছে রুবেলের
২৫ রানে ৪ উইকেট। রুবেলের
সঙ্গে ওয়ানডে বোলিংয়ের
সংক্ষিপ্ত তালিকায়
আছে রায়ান হ্যারিস
(পাকিস্তানের বিপক্ষে ৫/১৯
ও ইংল্যান্ডের
বিপক্ষে ৫/৩২), ডগ বলিঞ্জার
(ওয়েস্ট ইন্ডিজের
বিপক্ষে ৪/২৮), শেন বন্ড
(অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৪/২৫), আশিস
নেহরা (শ্রীলঙ্কার
বিপক্ষে ৪/৪০), স্টুয়ার্ট
ব্রড (অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৪/৪০), উমর গুল
(ইংল্যান্ডের বিপক্ষে ৬/৪২)
, গ্রায়েম সোয়ান
(অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৪/৩৭) ও
থিসারা পেরেরা (
অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৫ /৪৬)।
ওয়ানডে ব্যাটিং ও টেস্টের
ব্যাটিং-বোলিংয়ের
সংক্ষিপ্ত তালিকায় অবশ্য
বাংলাদেশের আর
কোনো পারফরম্যান্সের
জায়গা হয়নি। টি-টেয়েন্টির
সংক্ষিপ্ত তালিকা দেওয়ার
কথা আজ। গত বছর
খেলা তিনটি টি-
টোয়েন্টিতে বাংলাদেশের
যা পারফরম্যান্স, তাতে এই
তালিকাতেও কোনো বাংলাদেশির
না থাকার সম্ভাবনাই বেশি।
কেবল টি-
টোয়েন্টি বিশ্বকাপে
পাকিস্তানের
বিপক্ষে মোহাম্মদ
আশরাফুলের ৪৯ বলে ৬৫ রানের
ইনিংসটাতেই যা একটু
আশা আছে।
http://www.prothom-alo.com/detail/date/2011-01-15/news/123677
ইয়র্কারে কাইল
মিলসকে বোল্ড করেই
উন্মাতাল দৌড়—
মুহূর্তটিকে হয়তো কখনোই
ভুলবেন না রুবেল হোসেন।
মুহূর্তটি অমর
হয়ে থাকবে বাংলাদেশের
ক্রিকেটেও, ওই উইকেটেই
যে প্রথম কোনো পূর্ণশক্তির
বড় দলকে হোয়াইটওয়াশ করেছিল
বাংলাদেশ! মিলসেরটিসহ আরও ৩
উইকেট নিয়ে সেদিন ম্যাচ-
সেরা হয়েছিলেন রুবেল। ২৫
রানে ৪ উইকেট—
নিউজিল্যান্ডের
বিপক্ষে পঞ্চম ওয়ানডের ওই
পারফরম্যান্সে ক্রিকইনফো
পুরস্কারের সংক্ষিপ্ত
তালিকায় ঠাঁই করে নিয়েছেন
বাংলাদেশের পেসার।
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয়
ওয়েবসাইট
ক্রিকইনফো প্রতিবছর
অ্যাওয়ার্ড দেয় বছরের
সেরা পারফরম্যান্সকে। তিন
ধরনের ক্রিকেটে ব্যাটিং-
বোলিংয়ের
১০টি করে সেরা পারফরম্যান্স
বাছাই করে ওয়েবসাইটটি।
এরপর সাবেক ক্রিকেটার,
ধারাভাষ্যকার ও ক্রিকইনফোর
সিনিয়র সম্পাদকদের
নিয়ে গঠিত জুরি বোর্ডের
ভোটে নির্বাচিত হয়
সেরা পারফরম্যান্স। ২০১০
সালের
সেরা ওয়ানডে বোলিংয়ের
সংক্ষিপ্ত তালিকায়
নির্বাচিত হয়েছে রুবেলের
২৫ রানে ৪ উইকেট। রুবেলের
সঙ্গে ওয়ানডে বোলিংয়ের
সংক্ষিপ্ত তালিকায়
আছে রায়ান হ্যারিস
(পাকিস্তানের বিপক্ষে ৫/১৯
ও ইংল্যান্ডের
বিপক্ষে ৫/৩২), ডগ বলিঞ্জার
(ওয়েস্ট ইন্ডিজের
বিপক্ষে ৪/২৮), শেন বন্ড
(অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৪/২৫), আশিস
নেহরা (শ্রীলঙ্কার
বিপক্ষে ৪/৪০), স্টুয়ার্ট
ব্রড (অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৪/৪০), উমর গুল
(ইংল্যান্ডের বিপক্ষে ৬/৪২)
, গ্রায়েম সোয়ান
(অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৪/৩৭) ও
থিসারা পেরেরা (
অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৫ /৪৬)।
ওয়ানডে ব্যাটিং ও টেস্টের
ব্যাটিং-বোলিংয়ের
সংক্ষিপ্ত তালিকায় অবশ্য
বাংলাদেশের আর
কোনো পারফরম্যান্সের
জায়গা হয়নি। টি-টেয়েন্টির
সংক্ষিপ্ত তালিকা দেওয়ার
কথা আজ। গত বছর
খেলা তিনটি টি-
টোয়েন্টিতে বাংলাদেশের
যা পারফরম্যান্স, তাতে এই
তালিকাতেও কোনো বাংলাদেশির
না থাকার সম্ভাবনাই বেশি।
কেবল টি-
টোয়েন্টি বিশ্বকাপে
পাকিস্তানের
বিপক্ষে মোহাম্মদ
আশরাফুলের ৪৯ বলে ৬৫ রানের
ইনিংসটাতেই যা একটু
আশা আছে।
http://www.prothom-alo.com/detail/date/2011-01-15/news/123677