PDA

View Full Version : আসুন প্রানের জোয়ারে পতাকা ওড়াই!


babubangla
February 9, 2011, 07:38 PM
[বাংলা]
বিঃদ্রঃ লেখাটি এর আগে বিভিন্ন বাংলা ব্লগে প্রকাশিত। ভাবলাম বিসি ফোরামেও দেই- এই ফোরামের সদস্য যারা বাংলাদেশে আছেন, বিশ্বকাপে অন্ততঃ বাংলাদেশের খেলার দিন সবার বাড়ীর ছাদে পতাকা চাই!

http://i74.photobucket.com/albums/i278/babubangla/fifaflag.jpg

উপরের যে ছবিটি দেখছেন- তা ফিফা ফুটবল বিশ্বকাপের সময় তোলা ব্রাজিল- আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যাওয়া রাজধানী ঢাকার একটি ছবি। চাইলে এমন ছবি বিশ্বকাপের সময় সারা বাংলাদেশের যে কোন প্রান্তেই বসে তোলা যাবে। আমাদের দেশ ফুটবল বিশ্বকাপ খেলে না। তাই বিশ্বকাপের সময় আমরা পরের পতাকা উড়াই। আর মনে মনে স্বপ্ন দেখি...একদিন আমরাও!

আমাদের সেই দিন আজ এসেছে। কিন্তু আমাদের সেই পতাকায় ছেয়ে যাওয়া দেশ কই? ফুটবলে হয়নি, ক্রিকেট আজ স্বপ্নের বিশ্বকাপকে নিয়ে এসেছে একদম আমাদের নিজের দুয়ারে। তবে কোথায় আমাদের লাল-সবুজে ঢেকে দেয়া লক্ষ-কোটি ঘর বাড়ী?

আমাদের জাতীয় পতাকা উড়ানোর জন্যে বিশেষ আইন আছে, আছে নানা বিধি-নিষেধ। ২০০৮-এ সর্বশেষ সংশোধিত জাতীয় পতাকা বিধির ৪ নম্বর ধারা বলছে-সারা দেশে সকল বাড়ীঘরে পতাকা ওড়ানো যাবে স্বাধীনতা ও বিজয় দিবসে। অর্ধনিমিত ভাবে ওড়ানো যাবে একুশে ফেব্রুয়ারী আর ১৫ই আগস্টে। আরো একদিন পতাকা ওড়ানো যাবে- নবীর জন্মদিন ঈদে-মিলাদুন্ন্বীতে। আর সরকারী কিছু অফিসে পতাকা ওড়ানো যাবে সব কার্যদিবসে। সংসদ, কোর্ট, মন্ত্রীর দপ্তর, স্কুল-কলেজ। এমনকি অপরাধীদের বেঁধে রাখা জেল খানাতেও পতাকা উড়বে প্রতিদিন। প্রানের টানে সারা দেশের চেতনা এক করে দেয়া বিশ্বকাপের মতো আনন্দ-উপলক্ষ পতাকার যোগ্য নয়।

হয়তো এমন বিধি-নিষেধের যৌক্তিকতাও আছে। কিন্তু মানুষের উচ্ছাস তো বিধি নিষেধের বাঁধন মানে না। জাতীয় পতাকা বিধি (৯ নম্বর ধারা) তো এও বলছে যে বাংলাদেশে অবস্থিত বিদেশী মিশনগুলো ছাড়া দেশের আর কোথাও কোন অফিসে বা বাড়ির ছাদে উড়ানো যাবে না বিদেশী পতাকা। এযাবত কোন বিশ্বকাপে মানুষের আবেগ আইন মানেনি। সরকারও খড়গহস্তে হা রে রে করে বাধা দিতে আসেনি। সর্বত্র উড়েছে ব্রাজিল, আর্জেন্টিনার নিশানা।

তাহলে আমার বিশ্বকাপে কেন লাল-সবুজে দেশ ঢেকে যাবে না?
আসুন প্রানের জোয়ারে পতাকা ওড়াই!

http://i74.photobucket.com/albums/i278/babubangla/bd_flag.jpg





[/বাংলা]

RazabQ
February 9, 2011, 07:41 PM
Where the Like button at?

Purbasha T
February 9, 2011, 07:50 PM
Seriously, let's do this bros.

I live in the UK, but gonna get a flag very soon and place it where it should be. :)

irampool
February 9, 2011, 09:03 PM
I did place a flag on my roof top during 99, 03 & 07 WC when I was in BD! :D:D

Naimul_Hd
February 10, 2011, 12:47 AM
I was going to place Bangladesh flag on my rooftop but then someone said, i may abuse the rule :-/ Moreover, i cant see any flags on any others roof. So, now undecided. :waiting:

amar11432
February 10, 2011, 01:02 AM
^^ Not the best idea since your country (Australia) is also a contender.

Naimul_Hd
February 10, 2011, 01:24 AM
^^ lol...brother, currently i am in my Motherland and that is Bangladesh ! :)

bujhee kom
February 10, 2011, 01:47 AM
:flag: Ami goto shoptaho theke uracchi amader :flag: nyc-te uptown 24/7...!

kalpurush
February 10, 2011, 02:05 AM
I did :)

magic boy
February 10, 2011, 02:39 AM
I was going to place Bangladesh flag on my rooftop but then someone said, i may abuse the rule :-/ Moreover, i cant see any flags on any others roof. So, now undecided. :waiting:

don't you bother bhai. wave as bigger as possibly you can afford in exchange of your Australian Dollar:-D. we want to see huge Bangladeshi flag ever to be waved on personal roof. m looking for one.

SMHasan
February 10, 2011, 02:57 AM
I think there is a law that you cannot abuse the national flag. In order to protect the law I heard that no one can use a big size flag but a smaller flags are allowed. Anyone got any clue?

auntu
February 10, 2011, 03:23 AM
:flag: :flag: :flag: [বাংলা]আসলেই তেমন পরিমানের বাংলাদেশের পতাকা উড়তে চোখে পড়ছে না...আসুন উড়াই...[/বাংলা] :flag: :flag: :flag:

simon
February 10, 2011, 08:50 AM
bhalo prostab.:)

lamisa
February 10, 2011, 09:43 AM
wc er shomoy maaf kore dibe :D!!but ami definitely urabo!