nakedzero
May 23, 2011, 11:50 AM
বলিউডে অভিনয় করার প্রস্তাব দেয়া হয়েছে শেন ওয়ার্নকে।
তিনি নিজেই এ কথা জানিয়েছেন। একই সঙ্গে ওয়ার্ন বলেন, "ক্রিকেট থেকে অবসর নিয়েছি বলে অভিনয়ের বিষয়টি ভেবে দেখবো।"
রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলেন ওয়ার্ন। খেলায় জেতে রাজস্থান।
৪১ বছর বয়সী ওয়ার্ন সোমবার হিন্দুস্তান টাইমসকে বলেন, "অভিনয়ের প্রস্তাবটি ভালো হলে আমি ভেবে দেখবো।"
ভারতীয় সংস্কৃতিকে তিনি ভালোবাসেন বলে উল্লেখ করে ওয়ার্ন বলেন, "এখানকার মানুষের জীবনে উত্তেজনা ও উদ্দীপনা আছে। আমার এখানে থাকার জন্য এটাই যথেষ্ট।"
পোশাকের 'ডিজাইনার' হিসেবেও দেখা যেতে পারে ওয়ার্নকে। ভারতীয় বাজারের জন্য তিনি বাচ্চা মেয়েদের পোশাকের ডিজাইনের কাজ করতে পারেন। ওয়ার্ন বলেন, "আমার মেয়ে এতে যোগ দিতে খুবই আগ্রহী।"
এছাড়া ওয়ার্নের বান্ধবী ব্রিটিশ মডেল ও সাঁতার পোশাকের 'ডিজাইনার' এলিজাবেথ হার্লি তাকে এ ক্ষেত্রে সাহায্য করতে পারবেন।
SOURCE (http://cricket.bdnews24.com/bangla/details.php?id=159333&cid=)