bdmoderator
August 11, 2011, 04:21 AM
[বাংলা]গোটা লন্ডনজুড়ে ত্রাসের রাজত্ব তৈরি হলেও বাঙালি পাড়ায় সুবিধা করতে পারেনি দাঙ্গাবাজরা। সেখানে ধাওয়া খেয়ে পালাতে হয়েছে তাদের। বাঙালিদের এ তৎপরতার প্রশংসা করেছেন ব্রিটিশ রাজনীতিকরা।
এক কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুকে কেন্দ্র করে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অরাজক অবস্থা চলছিলো বিশ্বের ব্যস্ততম শহর লন্ডনে। এখন তা অবশ্য শান্ত হয়ে এসেছে।
প্রথম দিকে বাঙালি অধ্যুষিত এলাকায় দাঙ্গার প্রভাব না পড়লেও সোমবার সন্ধ্যার দিকে দাঙ্গাবাজরা হানা দেয় টাওয়ার হ্যামলেটস বারায়। বাঙালিপ্রধান এ এলাকায় দাঙ্গাবাজরা আসে সেদিন সন্ধ্যার কিছু সময় আগে।
পূর্ব লন্ডনে দাঙ্গাবাজদের আক্রমণ ছিলো ঝটিকা ধরনের। হুট করে দল বেঁধে এসে হাজির হয় তারা। প্রথমে বেথনাল গ্রিন রোডে এবং পরে হোয়াইট চ্যাপেল রোডে। সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই ভাংচুর শুরু করে তারা। এতে ক্ষতিগ্রস্ত হয় ১৫টি গাড়ি, ১৫টি ব্যবসায় প্রতিষ্ঠান ও দুটি ব্যাংক।
প্রত্যক্ষদর্শীদে সঙ্গে কথা বলে জানা যায়, দাঙ্গাবাজ দলটিতে কৃষ্ণাঙ্গ তরুণদের সঙ্গে ছিলো শ্বেতাঙ্গরাও। তারা ডকল্যান্ডে চারটি গাড়ি ভাংচুর করে, এর মধ্যে দুটির মালিক বাঙালি। বেথনাল গ্রিন এলাকায় হালিফ্যাক্স ব্যাংক, একটি মানি শপ ও টেসকোতে হামলা হয়। রোমান রোডে একটি গহনার দোকান ও একটি ফ্যাশন হাউস ভাংচুর হয়। ভাংচুর হয় পুলিশের ছয়টি গাড়ি।
পূর্ব লন্ডনে বাঙালিদের সবচেয়ে বড় ঠিকানা হোয়াইট চ্যাপেলে দাঙ্গাবাজরা ঢোকে সন্ধ্যার একটি আগে। ইফতারের আয়োজন নিয়ে অধিকাংশ বাঙালি যখন ব্যস্ত তখন হুট করে লুটেরারা ঢুকে নেস্ট ওয়েস্ট ব্যাংক, জেডি স্পোর্টস, ফিস্টসহ কয়েকটি দোকান ভাংচুর করে।
এরপর দাঙ্গাবাজরা যখন পূর্ব লন্ডন মসজিদের সামনে আসে, তখন শক্ত প্রতিরোধের মুখে পড়ে তারা। এলাকার তরুণরা জড়ো হয়ে একসঙ্গে ধাওয়া করে দাঙ্গাবাজদের। ধাওয়ার মুখে লুটেরারা পালিয়ে যায়।
একই ধরনের প্রতিরোধ হয় বেথনাল গ্রিন রোডেও। আর বাঙালিদের এ তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় রাজনীতিকরা। বেথনাল গ্রিন ও বো আসনের পার্লামেন্ট সদস্য রুশনারা আলী, পপলার লাইম হাউসের পার্লামেন্ট সদস্য জিম ফিটজ প্যাট্রিক, টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান সবাই এক বাক্যে বলেছেন, দুর্যোগকালীন এ সময়ে বাঙালি বংশোদ্ভুত তরুণদের ভূমিকা ছিলো অনন্য।
টাওয়ার হ্যামলেটস বারার পুলিশ কর্মকর্তা পল রিকেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ছয় জন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করেছেন তারা। তবে তাদের পরিচয় জানাননি তিনি। [/বাংলা]
:applause: :notworthy:
Source: BDNews24.com (http://www.bdnews24.com/bangla/details.php?id=167618&cid=1)
:fanflag::fanflag::fanflag::fanflag::fanflag: