Naimul_Hd
May 25, 2012, 07:21 AM
[বাংলা]নাসির আহমেদের পদত্যাগ
ক্ষোভটা তাঁর অনেক দিন থেকেই। সেই ক্ষোভ থেকে এর আগে একবার পদত্যাগপত্র দিতে গিয়েও দেননি বিসিবির সভাপতির আশ্বাসে। কিন্তু আশ্বাসের বাস্তবায়ন না দেখে গতকাল বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ। যদিও কালকের জরুরি সভায় তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, জাতীয় দলের দেশি ও বিদেশি কোচিং স্টাফদের প্রতি বিসিবির দ্বৈত নীতির কারণেই পদত্যাগ করেছেন নাসির আহমেদ। দল ম্যাচ জিতলে বিদেশি কোচিং স্টাফরা বোনাস পেলেও বঞ্চিত হয়ে আসছেন দেশীয়রা। এ ছাড়া বেতন-ভাতাও দেশি কোচিং স্টাফদের অনেক কম। নাসির আহমেদের অসন্তুষ্টি সে কারণেই। তবে পদত্যাগ সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ২০০৩ সালের মে মাস থেকে জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষকের দায়িত্ব পালন করে আসা নাসির আহমেদ।[/বাংলা]
Prothom Alo (http://www.prothom-alo.com/detail/date/2012-05-25/news/260528)