kalpurush
July 15, 2012, 04:14 AM
http://paimages.prothom-alo.com/resize/maxDim/340x1000/img/uploads/media/2012/07/14/2012-07-14-19-26-26-5001c7e22398b-07.jpg
মঈনুদ্দিন মিশু
<!--ul class="galleryControl">
</ul-->
আয়ারল্যান্ড যাওয়ার আগে অনুরোধটা করে গেছেন মোহাম্মদ আশরাফুল। খুলনায় ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়া শাহরিয়ার নাফীসও কাল টেলিফোনে একই আবেদন করলেন সমাজের সহূদয় মানুষের কাছে। জটিল কিডনি রোগে আক্রান্ত তরুণ ক্রিকেটার মঈনুদ্দিন মিশুর পাশে দাঁড়ানোর অনুরোধ দুজনেরই।
বিসিবির কোচ ওয়াহিদুল গনির অঙ্কুর ক্রিকেট একাডেমিতে একসময় আশরাফুল-শাহরিয়ারদের সঙ্গে অনুশীলন করত মিশু। ২০০২ সালে পশ্চিমবঙ্গ সফরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের স্ট্যান্ডবাই খেলোয়াড় ছিল। খেলেছে ঢাকা মহানগরের অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৭ দলে। কিডনি রোগ আজ মিশুকে মাঠ থেকে ঠেলে দিয়েছে দূরে। নষ্ট হয়ে গেছে দুটি কিডনিই। চিকিৎসকেরা বলছেন, শিগগিরই কিডনি প্রতিস্থাপন করতে হতে পারে শরীরে।
কিডনি প্রতিস্থাপনে প্রায় ১২ লাখ টাকার মতো প্রয়োজন বলে জানিয়েছে মিশুর পরিবার। এখনই তিনটি ডায়ালাইসিসের জন্য প্রতি সপ্তাহে খরচ হচ্ছে ১২ হাজার টাকা করে। এ অবস্থায় বিত্তবান সহূদয় মানুষের সাহায্য ছাড়া জীবনসংগ্রাম কঠিন হয়ে পড়েছে আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের এই ছাত্রের জন্য।
ক্রিকেটার মিশুর জীবন বাঁচাতে আপনার সাহায্য পৌঁছে দিতে পারেন জনতা ব্যাংকের বাংলামোটর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ৬১৩১-এ। ০১৯১৮২২৬৫৭৭ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন তাঁর পরিবারের সঙ্গেও।
http://www.prothom-alo.com/detail/date/2012-07-15/news/273709