Mehdi responds to Jabbar's allegaation:
http://www.sachalayatan.com/omicronlab/31599
ভাষা উন্মুক্ত হবেই
গত ৮ এপ্রিল, ২০১০ তারিখ "সাইবার যুদ্ধের যুগে প্রথম পা ॥ একুশ শতক" শিরোনামে মোস্তফা জব্বার দৈনিক জনকণ্ঠে একটি লেখা দিয়েছেন, যার মূল বক্তব্য সাম্প্রতিক সরকারী অনেকগুলো ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনা। সুকৌশলে তিনি এর সঙ্গে জড়িয়েছেন বিনামূল্যে বাংলা লেখার সফটওয়্যার অভ্র কীবোর্ড, জাতিসঙ্ঘের UNDP এবং নির্বাচন কমিশন কে। অভ্রকে "পাইরেটেড সফটওয়্যার" উল্লেখ করে তিনি বলেন-
"
আমার বিজয় সফটওয়্যারের পাইরেটেড সংস্করণ ইন্টারনেটে প্রদান করার ক্ষেত্রে এই হ্যাকাররা চরম পারদর্শিতা প্রদর্শন করেছে। এই হ্যাকার ও পাইরেটদের সহায়তা করার ক্ষেত্রে ইউএনডিপির নামও যুক্ত আছে। অভ্র নামক একটি পাইরেটেড বাংলা সফটওয়্যারকে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ইউএনডিপির অবদান সবচেয়ে বেশি। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন সেলের ওয়েবসাইট হ্যাক হলে তার দায় থেকেও ইউএনডিপিকে ছাড় দেয়া যায় না।"