
October 4, 2010, 08:08 PM
|
 |
Cricket Guru
|
|
Join Date: June 18, 2005
Location: AB,Canada
Favorite Player: nasir hossain
Posts: 8,573
|
|
'কেবল মেরামতের সময় ইন্টারনেট সংযোগ ব্যাহত হবে না'
ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অক্টোবরের মাঝামাঝি সময়ে সাবমেরিন কেবল মেরামতের সময় বাংলাদেশে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যাহত হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল)।
সোমবার বিএসসিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
মনোয়ার হোসেন বলেন, "সি মি উই-ফোর কেবলের মেরামত কাজ চলাকালে আমরা ভয়েস ও ইন্টারনেট সার্কিটগুলো বিকল্প উপায়ে চালু রাখার ব্যবস্থা করেছি।"
গত ২২ সেপ্টেম্বর বিএসসিসিএলকে সাবমেরিন কেবল কন্সোর্টিয়াম প্রাথমিকভাবে জানায়, সি মি উই-ফোর এর দু'টি রিপিটার প্রতিস্থাপন করা প্রয়োজন।
তিনি জানান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ল্যান্ডিং স্টেশনের মাঝামাঝি এলাকায় ওই কেবলের মেরামত কাজ করা হবে।
full read
__________________
All our lives we are giving and accepting reasons. Reasons are the coin we pay for the beliefs we hold.
|