
October 21, 2010, 02:39 AM
|
 |
Cricket Guru
|
|
Join Date: June 18, 2005
Location: AB,Canada
Favorite Player: Nasir H, Rahul D
Posts: 8,588
|
|
Just sharing the news - PA Link
happened 2 days ago -
কানাডায় প্রথম মুসলিম মেয়র নির্বাচিত
কানাডায় প্রথমবারের মতো কোনো মুসলিমকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁর নাম নাহিদ নেনশি। তিনি রক্ষণশীল ডানপন্থীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ক্যালগারি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। কানাডার প্রথম অশ্বেতাঙ্গ মেয়রও তিনি। গত সোমবার রাতে দুই শ্বেতাঙ্গ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ক্যালগারি নগরের মেয়র নির্বাচিত হন নেনশি।
নাহিদ নেনশি (৩৮) ইসমাইলি সম্প্রদায়ের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। সত্তরের দশকে উগান্ডা ও তানজানিয়া থেকে ইসমায়েলি সম্প্রদায়ের মুসলিমরা কানাডায় এসে বসতি গাড়ে।
এই নির্বাচনের লক্ষণীয় দিকটি হচ্ছে, প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের সমর্থিত এক প্রার্থীকে পরাজিত করেছেন নেনশি। জয়লাভের পর উৎফুল্ল নেনশি তাঁর সমর্থকদের বলেন, ‘ক্যালগারি কাল যা ছিল, তা থেকে আজ একটি ভিন্ন স্থানে পরিণত হয়েছে। আগের চেয়ে এটি ভালো হয়েছে। আর এই ভালোর কারণ আমি নই, আপনারা।’ ভোট দিয়ে জয়ী করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।
বাণিজ্যের অধ্যাপক নাহিদ নেনশি একজন সুবক্তা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ধাঁচে প্রচারণা চালিয়ে তরুণদের মন জয় করেন তিনি। তিনি যে কর্মকাণ্ডের কথা বলে সবার মনোযোগ কাড়েন, এর নাম দিয়েছেন ‘পার্পল রেভ্যুলেশন’।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নাহিদ নেনশিকে অভিনন্দন জানানো হয়েছে। কানাডার সাবেক স্বাস্থ্যমন্ত্রী উজ্জ্বল দোসানঝ বলেন, দেশের একটি বড় নগরে সংখ্যালঘু সম্প্রদায় থেকে মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি কানাডার জন্য একটি ভালো লক্ষণ। ২০০০ সালে উজ্জ্বল ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। পিটিআই।
__________________
All our lives we are giving and accepting reasons. Reasons are the coin we pay for the beliefs we hold.
|