
November 30, 2010, 03:32 PM
|
 |
Cricket Guru
|
|
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 9,383
|
|
আমাকে অবশ্যই পারফর্ম করতে হবে :মাশরাফি
নিউজিল্যান্ড সিরিজে ছিলেন। কিন্তু প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়ে দলের বাইরে চলে যেতে হয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। জিম্বাবুয়ে সিরিজের আগে ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরলেন। তবে এবার আর তার কাঁধে অধিনায়কের দায়িত্ব থাকছে না। এ নিয়ে নাটকও কম হয়নি। প্রথম ম্যাচে মাশরাফির খেলা নিয়েও চলছে কানাঘুষা। কাল অনুশীলন শেষে কোচ জেমি সিডন্স বলে গেলেন, প্রথম ম্যাচের একাদশে থাকছে মাশরাফি। এরপর সাংবাদিকদের মাশরাফি বললেন, একাদশে সুযোগ পেলে শতভাগ নিংড়ে দেবেন। _ইমাম হোসাইন সোহেল
প্রশ্ন :ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন। আত্মবিশ্বাসটা এখন কেমন?
মাশরাফি :আত্মবিশ্বাসটা খুব ভালো। পুরোদমে অনুশীলন করেছি। বোলিং খারাপ হচ্ছে না। যেহেতু ম্যাচ খেলা হয়নি তাই ম্যাচের দিকে তাকিয়ে আছি। যদি খেলি অবশ্যই শতভাগ চেষ্টা করব ভালো খেলার।
প্রশ্ন :নেটে মনে হয় ব্যাটিংটাকেও বেশ গুরুত্ব দিচ্ছেন?
মাশরাফি :আমার ফোকাস সবসময় বোলিংয়ে। কারণ আমার দলে থাকতে এবং পারফর্ম করতে হলে বোলিংটাকেই গুরুত্ব দিতে হবে। ব্যাটিং অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ শেষ পাওয়ার প্লেতে আমরা খুব একটা ভালো করতে পারি না। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরাও খুব একটা ভালো করে না। ওখানে অবশ্যই পারফর্ম করতে হবে। চেষ্টা করছি ওখানে গিয়ে দলে অবদান রাখতে।
প্রশ্ন :নিউজিল্যান্ড সিরিজে আপনি এবং তামিমকে ছাড়াই তো দল ভালো খেলেছে...
মাশরাফি :একটা দলে ব্যাকআপ খেলোয়াড় থাকা খুবই গুরুত্বপূর্ণ। এ রকম হতে পারে যখন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সমস্যা হয়ে যেতে পারে। ব্যাকআপ খেলোয়াড় না থাকলে সে ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়। তো ব্যাকআপ খেলোয়াড়রা সবসময় যখন থাকবে... তখন আমার বসে থাকাটা কোনো বড় বিষয় নয়। যদি ভালো খেলোয়াড় থাকে সে অবশ্যই খেলবে। আমার মনে হয়, যত পারফর্মার দলে থাকবে তাতে দল নির্বাচন কঠিন হলেও বাংলাদেশ দলের জন্য ভালো হবে।
প্রশ্ন :জিম্বাবুয়েতে ২০০৬ সালে আপনার শেষ বলে ছয় মেরে ম্যাচ বের করে নিয়ে গিয়েছিলেন ব্রেন্ডন টেলর। তাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা?
মাশরাফি :আসলে প্রত্যেকটা খেলোয়াড়ই... একটা দল যখন সাজানো হয় সেখানে সবাই গুরুত্বপূর্ণ। শুধু টেলর কেন, তবে হ্যাঁ মূল খেলোয়াড় দু'একজন থাকে তার মধ্যে টেলরও একজন। পরিকল্পনা যেটা আমাদের বেসিক ক্রিকেটটা খেলা। আমরা যে অনুশীলন করেছি চেষ্টা করতে হবে সে অনুযায়ী খেলা এবং এক্সট্রা অর্ডিনারি কিছু না করা।
প্রশ্ন :আপনি বলছেন যে নিউজিল্যান্ডের চেয়ে জিম্বাবুয়ে শক্ত প্রতিপক্ষ। কেন?
মাশরাফি :নিউজিল্যান্ডে দেখেন একমাত্র স্পিনার ছিল ভেট্টরি। কিন্তু ওদের (জিম্বাবুয়ে) প্রসপার উতসেয়া ও রেমন্ড প্রাইসের মতো দু'জন স্পিনার আছে। আর ব্যাটিংয়ের কথা যদি বলেন তাহলে প্রথমে বলব, এ কন্ডিশন অনেকটা জিম্বাবুয়ের কাছে দ্বিতীয় হোম গ্রাউন্ডের মতো। ওরা এখানে এসে অনেকবার খেলেছে। এ জায়গা থেকেই আমি বলছি, নিউজিল্যান্ডের নতুন খেলোয়াড়দের চেয়ে তাদের অভিজ্ঞতা বেশি। সবচেয়ে বড় কথা হলো, তারা এ কন্ডিশনে খেলেছে। হয়তোবা তাদের গতিসম্পন্ন ফাস্ট বোলার নেই; কিন্তু ভালোমানের স্পিনার আছে। যেটা এ কন্ডিশনের জন্য খুবই কার্যকর। আর তাই নিউজিল্যান্ড থেকে এ কন্ডিশনে এগিয়ে তারা।
প্রশ্ন :বিশ্বকাপের আগে তো এটাই শেষ সিরিজ...
মাশরাফি :এ কারণেই প্রত্যেকটা ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এ ধরনের সুযোগ বিশ্বকাপের আগে পাব না। আমরা ভালো করেই জানি আমাদের ঘরোয়া ক্রিকেট অতটা শক্তিশালী নয়। আমি বলব যে পারফর্ম করবে তার জন্য ভিতটা শক্ত হবে। একইভাবে বিশ্বকাপের জন্য একটা অনুশীলনও হবে। আশা করি প্রত্যেকেই এ সুযোগটা কাজে লাগাবে।
www.shamokal.com
|