Quote:
পরের আইপিএলেও চোখ সৌরভের
ঘটনার ঘনঘটা পেরিয়ে অবশেষে এবারের আইপিএলটা খেলতে পেরেছেন সৌরভ গাঙ্গুলী। খুব একটা সুবিধা অবশ্য করতে পারেননি। ৩ ম্যাচে করেছেন ৫০। তবে লড়াইয়ে ইতি টানছেন না এখানেই। ভারতের সাবেক অধিনায়ক খেলতে চান আগামী আইপিএলেও! যদিও কাজটা সহজ হবে না মোটেও। এবারই নিলামে কেউ কেনেনি তাঁকে। আগামী ডিসেম্বরের নিলামে কোনো দল কিনবে কি না, নিশ্চিত নয়। না কিনলে এবারের মতো নির্ভর করতে হবে ভাগ্যের ওপর। এবার পুনে ওয়ারিয়র্স সৌরভকে নিয়েছিল চোট পাওয়া আশিস নেহরার বদলি হিসেবে। আগামী আইপিএল খেলতে হলেও কি কারও চোটের দিকে তাকিয়ে থাকতে হবে?
|
PA
dada dekhi, tiger theke biral hoye jacche....ekdom "a cat has nine lives" er moto
