
June 6, 2011, 04:44 AM
|
 |
Cricket Guru
|
|
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 12,440
|
|
মাহমুদউল্লাহ
প্রথম পাঁচ
মাহমুদউল্লাহ
প্রথম ব্যাট
ভাইয়ার দেওয়া একটা ব্যাট। খুব সম্ভবত এস জি...আমি তখন ক্লাস সেভেনে পড়ি। মনে আছে, ওই ব্যাটটা দিয়ে একটা ফিফটিও করেছিলাম।
প্রথম ম্যান অব দ্য ম্যাচ
২০০০ সালে নির্মাণ স্কুল ক্রিকেটে ময়মনসিংহ জিলা স্কুল দলের হয়ে একটা ম্যাচে অপরাজিত ২৬ রান করি, ১৮ রানে নিয়েছিলাম ২ উইকেট।
প্রথম সেঞ্চুরি
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিকেএসপির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৯ বলে ১০৩ রান করেছিলাম। বিকেএসপিতে হয়েছিল ম্যাচটা।
খেলে প্রথম আয়
নির্মাণ স্কুল ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়ে দুই হাজার টাকা পেয়েছিলাম। পরের দিন সকালে স্কুলের বন্ধুদের খাওয়াই। বাকি টাকা দিয়ে সম্ভবত এক জোড়া কেডস কিনেছিলাম।
প্রথম বিদেশ সফর
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে মালয়েশিয়া সফর। এসএসসি পরীক্ষার পর পর আম্মুকে বলছিলাম, চলো, কোথাও ঘুরে আসি। এর মধ্যেই ট্রায়ালে অংশ নিয়ে অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়ে যাই। সফরটাও কেটেছিল খুব ভালো। ছয় ম্যাচের তিনটিতেই আমি ম্যান অব দ্য ম্যাচ।
সাক্ষাৎকার নিয়েছেন: তারেক মাহমুদ
- PA
|