
June 18, 2011, 12:57 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
General BPL Discussion
বিপিএল’র জন্য আন্তর্জাতিক টেন্ডার
বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও প্রতিযোগিতা আয়োজনের দিন তারিখ ঠিক হয়নি। তবে পূর্বপস্তুতি দেখে মনে হচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগের আদলে বাংলাদেশেও নিশ্চিত একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে।
তা করতে পারলে আর্থিকভাবে খুবই লাভবান হবে বিসিবি। বিশেষ করে দল বিক্রি, প্রতিযোগিতার স্পন্সর এবং খেলোয়াড় নিলাম থেকে আয়ের অর্থ দিয়ে ক্রিকেট বোর্ডের কোষাগার সমৃদ্ধ হতে পারে। প্রতিযোগিতার সফল আয়োজন সম্ভব হলে ভারতের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেখা যেতে পারে বিশ্বের অন্যতম ধনী বোর্ডের তালিকায়।
বিসিবি তো সেজন্যই উঠে পড়ে লেগেছে বিপিএল আয়োজনের জন্য। এই সপ্তাহেই টুর্নামেন্ট প্রস্তুতি কমিটি গঠন করতে যাচ্ছে দেশের ক্রিকেট অভিভাবক সংস্থা। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার বাংলানিউজকে জানান,"১০ থেকে ১১ জনকে নিয়ে বিপিএল কমিটি গঠন করা হবে। তা হবে চলতি সপ্তাহে। ওই কমিটি সিদ্ধান্ত নেবে কত ভালো ভাবে প্রতিযোগিতা করা যায়।"
ওহ আসল কাথাই বলা হয়নি। টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম নিয়ে কিছুটা জটিলতা রয়ে গেছে, এখনো চূড়ান্ত হয়নি। কর্মকর্তাদের মধ্যেই মতোভেদ রয়েছে। কেউ বলছেন বিপিএল, অনেকে বলেন বিসিএল। সে যাই হোক, পেশাদার ওই ক্রিকেট লিগের দল কিনতে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান মুখিয়ে আছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে। একটি দলের নূন্যতম মূল্য এক কোটি টাকা ধরে নিলাম করা হবে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা। কয়েকটি ব্যাংক এরই মধ্যে বিসিবির সঙ্গে তদ্বির শুরু করেছে দল পাওয়ার জন্য।
বিপিএল কিন্তু বিসিবি সরসারি আয়োজন করবে না। আন্তর্জাতিক টেন্ডার করে একটি ইভেনম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য। বিসিবি শুধু দেখভালের দায়িত্বে থাকবে। ইভেনম্যানেজমেন্ট র যে প্রতিষ্ঠানকেই দায়িত্ব দেওয়া হোক না কেন বিসিবি কিন্তু তাদের লাভ লোকসানের ভাগ নেবে না। একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ দিয়ে প্রতিযোগিতা আয়োজনের সত্ত্ব কিনতে হবে ইভেনম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে। খেলোয়াড় নিলামের কাজটিও দেশে হচ্ছে না। কর্মকর্তারা চাচ্ছেন ব্যাংককে নিলাম সম্পন্ন করতে। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস যুক্তি দেখিয়েছেন,"দেশে হলে অনেক অপ্রত্যাশিত ফোন আসবে। যাদেরকে পাশকাটানো কঠিন। কিন্তু ব্যাংককে হলে সেসব উৎপাত থাকবে না।"
SOURCE
|