
July 3, 2011, 04:49 AM
|
 |
Cricket Guru
|
|
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 12,481
|
|
স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের খুশির দিন
স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
ঢাকা: অ্যাথেন্স স্পেশাল অলিম্পিকে শনিবার বিশেষ একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। ফুটবলের দলগত স্বর্ণ ছাড়াও টেবিল টেনিস ও লং জাম্পে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।
গেমসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট ফুটবলে বাংলাদেশ ১১-১ গোল ব্যবধানে হারিয়েছে স্পেনকে। এ ইভেন্টে একাদশ ছাড়াও দলের প্রত্যেকেই ব্যক্তিগত স্বর্ণপদক দেওয়ায় মোট স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়ায় ১৬টি।
দিনশেষে বাংলাদেশের জন্য আনন্দের উপলক্ষ্য আরো বাড়িয়ে দেন টেবিল টেনিস সিঙ্গলসে জয়ী ফারহানা তানজিয়া ইথু ও লংজাম্পার কানিজ ফাতেমা। এছাড়া লং জাম্পে তানজিয়া ইসলাম তনু রৌপ্য পদক জয় করেন।
এর আগে সাঁতার, বোচি ও ব্যাডমিন্টনে তিনটি স্বর্ণ পদক জেতে বাংলাদেশ। ফলে সবমিলে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ালো ২১টিতে।
গ্রীসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে ১৮০টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে ৪০জন প্রতিযোগীসহ বিভিন্ন ইভেন্টে সাত হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন। গত ২৫ জুন থেকে শুরু হওয়া প্রতিযোগীতা চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।
Source
|