
September 24, 2011, 10:49 PM
|
 |
Cricket Sage
|
|
Join Date: December 23, 2007
Location: The Quiet Place
Favorite Player: Curtly Ambrose
Posts: 20,912
|
|
মুশফিককে অভিনন্দন জানিয়ে জাবিতে র্যালি
সমকাল প্রতিবেদক
বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দের মধ্য দিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে বরণ করে নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অধিনায়ক নির্বাচিত হওয়ার পর সহপাঠীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত মিলনমেলায় ফুল আর ভালোবাসায় সিক্ত হন মুশফিক। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিন ফুলের তোড়া দিয়ে মুশফিককে অভিনন্দন জানান। এ সময় মুশফিকুর রহিম বলেন, 'আমার এ অর্জনের পেছনে ছিল বন্ধুদের ভালোবাসা আর শিক্ষকদের দোয়া।' অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সভাপতি ড. মনজুর আহসান, সাবেক উপ-উপাচার্য ড. মোঃ এনামুল হক খান, ড. তাইবুল হাসান খান, অধ্যাপক মোঃ লুৎফুল হাই জামী, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, ড. আরিফা সুলতানা, ড. মোঃ এমরান জাহান, একেএম জসীম উদ্দীন, সৈয়দ আবু তোয়াব শাকির, মোহাম্মদ গোলাম রব্বানী, আনিছা পারভীন, মাসুদা পারভীন ও সুলতানা পারভীন। এর আগে সকাল ১১টায় মুশফিককে অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে আনন্দর্যালি করা হয়।
|