
October 1, 2011, 10:20 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
দেশে খেলা, প্রস্তুতি বিদেশে!
প্রমীলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই টুর্নামেন্ট হবে ঢাকায়। জাতীয় দলের প্রস্তুতির সবটাই দেশে হওয়ার কথা। তা না হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে প্রমীলা জাতীয় ক্রিকেট দল বিদেশ সফরে যাচ্ছে।
১৮ জন ক্রিকেটার নিয়ে ৪ অক্টোবর ভারত যাবে বাংলাদেশ প্রমীলা জাতীয় ক্রিকেট দল। ভারতের রাজকোটে ৬ ও ৭ অক্টোবর সুরাষ্ট্র দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পাড়ি জমাবে শ্রীলঙ্কায়। সেখানে ১১, ১৩ ও ১৪ অক্টোবর তিনটি একদিনের ম্যাচ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।
বিশ্বকাপের বাছাই পর্বের আগে বিদেশ সফরের যৌক্তিকতা তুলে ধরেন জাতীয় দলের প্রধান কোচ মমতা মাবেন,“আমরা যত বেশি ম্যাচ খেলবো তত বেশি লাভ হবে। ভারতে যে দলটির বিপক্ষে আমরা খেলবো সেটি খারাপ নয়। শ্রীলঙ্কা দল বেশ ভালো। আমার বিশ্বাস ভারত এবং শ্রীলঙ্কাতে যদি আমরা ভালো খেলতে পারি তা হলে টুর্নামেন্টেও ভালো করা সম্ভব। এখন বলতে পারেন দেশে না খেলে বিদেশে কেন? যেখানে আমরা খেলতে যাচ্ছি সেই কন্ডিশন কিন্তু বাংলাদেশের কন্ডিশনের চেয়ে খুব একটা আলাদা নয়।”
দায়িত্ব নেওয়ার পর মমতা মাবেন বলেছিলেন, যথা সম্ভব ম্যাচ প্র্যাকটিস করাবেন তিনি। তারই অংশ হিসেবে ভারত এবং শ্রীলঙ্কা সফর করছে প্রমীলা জাতীয় ক্রিকট দল। এই প্রস্তুতি ম্যাচের মধ্যদিয়ে মমতা সেরা খেলোয়াড়দের বেছে নেবেন। প্রতিযোগিতার সময় যাতে একাদশ নির্বাচন নিয়ে তাকে সমস্যায় পড়তে না হয়।
SOURCE
|