
October 27, 2011, 11:14 AM
|
 |
Cricket Guru
|
|
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 9,438
|
|
http://www.banglanews24.com/news.php?nssl=65676
খেলায় ফেরা হলো না সহ-অধিনায়ক মাহমুদ উল্লাহ’র
স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
| ছবি: বাংলানিউজটোয়েন্ট ফোর
|
ঢাকা: দুর্ভাগ্য পিছু ছাড়ছে না জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদের। ডেঙ্গু জ্বর সারিয়ে মাঠে ফিরতে না ফিরতেই ক্রিকেটের বাইরে চলে গেলেন হাতের আঙ্গুলে চোট পেয়ে।
বুধবার অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে বলের আঘাতে চোট পান মাহমুদ উল্লাহ। প্রথম বিষয়টিকে হালকা ভাবে নিলেও পরের দিন নেটে ব্যাট করতে গিয়ে ব্যথা অনুভব করেন। বৃহস্পতিবার এক্সেতে ধরা পরে চোট আক্রান্ত আঙ্গুলের হাড়ে চিড় ধরেছে।
চিকিৎসক দেবাশিস জানান,“প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে জাতীয় দলের সহ-অধিনায়ককে। চোট আক্রান্ত আঙ্গুলে গ্রিপার পেঁচিয়ে দেওয়া হয়েছে। সে ফিটনেস প্র্যাকটিস করতে পারবে। কিন্তু ব্যাটিং করতে পারবে না।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ শুরুর একদিন আগে ডেঙ্গু জ্বরে পরেন মাহমুদ উল্লাহ। দুই সপ্তাহেরও বেশি সময় বিছানায় থাকার পর সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন। ২৯ অক্টোবর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় শেষ টেস্ট খেলার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু বিধিবাম শেষ টেস্ট আর খেলা হলো না সহ-অধিনায়কের। সহ-অধিনায়ক হিসেবে অভিষেকের জন্য তাকে অপেক্ষা করতে হবে পাকিস্তান সিরিজ পর্যন্ত।
বিশ্বকাপ থেকেই ফর্মের উত্থানপতনের মধ্যদিয়ে যাচ্ছিলেন জাতীয় দলের এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সফরেও আশানুরূপ খেলতে পারেননি। তারপরেও জাতীয় দলের সহকারী অধিনায়ক করা হয় তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোথায় নির্ভার হয়ে খেলবেন তা না রোগবালাই পেয়ে বসেছে তাকে।
__________________
The mind is like a parachute, it only works when open.....Thomas Dewey
|