
November 4, 2011, 03:18 PM
|
 |
Test Cricketer
|
|
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,869
|
|
কড়াইল বস্তিতে শিশুদের অন্যরকম দিন
ঢাকা: রাজধানীর গুলশান এলাকার কড়াইল বস্তির সহরাধিক শিশু পুরো দিনটি কাটালো আনন্দের মধ্য দিয়ে। ‘কালারিং লিটল স্মাইলস’ (সিএলএস) ঈদ আনন্দ আয়োজনের তিন দিনব্যাপী কার্যক্রমের শুক্রবার ছিল দ্বিতীয় দিন।
পবিত্র ঈদুল আজহার আগে এ আয়োজনে প্রায় এক হাজার ৪০০ শিশুকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক তথ্য প্রদান, হাত ধোয়া, নখ কাটা, হাতে মেহেদী লাগানো, শিশুদের খাবার আপ্যায়ন ও হাওয়াই মিঠা প্রদান করা হয়।
সিএলএস’র স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নেন। শনিবার সমাপনী দিনে উত্তরার আব্দুল্লাহপুরে রানাভোলা বটতলা বস্তির শিশুদের মাঝে এ কার্যক্রম পরিচালিত হবে।
ঈদ, পূজা ও ক্রিসমাস ডেসহ বিভিন্ন উৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে উদযাপন করার অংশ হিসেবেই সিএলএস এর এ আয়োজন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১১
__________________
-- Alwayz with  !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
|