
November 9, 2011, 12:53 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
বাংলাদেশের মেয়েদের হার
মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতি খেলায় শ্রীলঙ্কার কাছে ৬৪ রানে হার মেনেছে বাংলাদেশ।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের মেয়েরা ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার মেয়েদের। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৫ রান করেন তারা।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৪১ রান করেন সান্দামালি দলোয়াত্তা। এছাড়া ইনোকা গালাগেদারার ব্যাট থেকে আসে ২৫। আর ২৮ রানে অপরাজিত থাকেন চামানি সেনেবিরাতেœ। অতিরক্ত খাত থেকে আসে ৩৫ রান।
বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কুবরা তিন উইকেট নেন ৩৪ রানে।
রান তাড়া করতে গিয়ে কখনোই পাল্লা দিয়ে এগুতে পারেননি বাংলাদেশের মেয়েরা। তাদের ইনিংস থেমে যায় ১৩১ রানে।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৪ রান করেন অধিনায়ক সালামা খাতুন। এছাড়া লতা মন্ডলের ব্যাট থেকে আসে ২৭ রান। আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি।
শ্রীলঙ্কার পক্ষে উদেশিকা পার্বোধানি ৩ উইকেট নেন ১৯ রানে।
SOURCE
|