Where there's a will, there's a way!
--------------------------------------------------------------------------------------------------
নাড়ির টানে বাইসাইকেলে ঢাকা থেকে নীলফামারী
নুর আলম, জেলা সংবাদদাতা
নীলফামারী: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের ডাকে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে রাতের অন্ধকারে পাড়ি দিয়েছিলেন দামোদর নদী। সেটা আজ থেকে প্রায় পৌনে দুশো বছর আগের কথা।
দারিদ্র্যকে উপেক্ষা করে একবিংশ শতাব্দীর উন্নত যোগাযোগ ব্যবস্থার এ যুগে নাড়ির টানে বাইসাইকেল দীর্ঘ ৫০০ কিলোমিটার পথ পেরিয়ে প্রিয়জনদের সান্নিধ্যে যাওয়া দামোদর নদী পাড়ি দেওয়ার চেয়ে কি কম কিছু? না বোধ হয়।
দারিদ্র্য পরাভূত হয় স্বজনের সঙ্গলাভের ইচ্ছা আর দৃঢ় মনোবলের কাছে।
বাইসাইকেলে ৩৩ ঘণ্টায় প্রায় ৫শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেটাই প্রমাণ করেছেন নীফামারীর দুই সহোদর। যেন একালের বিদ্যাসাগর তারা।
ঢাকা থেকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চানসাপাড়া গ্রামের বাড়িতে এসে পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করেছেন দুই ভাই।
চানসাপাড়ার আব্দুল হাইয়ের পুত্র সফিয়ার রহমান (৩৫) ও আনিছার রহমান (২৫)। বেশ কয়েক বছর ধরে তারা ঢাকায় থাকেন। বড়ভাই একটি ফুড প্রডাক্ট কোম্পানিতে চাকরি করেন আর ছোটভাই রিকশা চালান।
দুই সহোদর বাড়িতে ঈদ উদযাপন ইচ্ছা পোষণ করলেও কাল হয়ে দাঁড়ায় গাড়ি ভাড়া। দুজনের নীলফামারী আসতে ভাড়ার টাকা লাগে দেড় হাজার। কিন্তু তাদের সে সামর্থ্য ছিল না। তবে অর্থসঙ্কট দুই সহোদরের বাড়ি ফেরার ইচ্ছাকে দমাতে পারেনি। তাদের সঙ্গে থাকা একটি বাইসাইকেলেই ঢাকার রামপুরা থেকে ৫ নভেম্বর রাত ৮টায় বাড়ির উদ্দেশে রওনা দেন দুই ভাই।
রাস্তায় পালা করে তারা ৩৩ ঘণ্টা বাইসাইকেল চালিয়ে ঈদের দিন ভোর ৫টায় বাড়িতে পৌঁছেন তারা।
সফিয়ার রহমান বাংলানিউজকে বলেন, ঢাকায় কাজ করে যে অর্থ উপার্জন করি তা দিয়ে সংসারই চলে না। এর ওপর এতো বেশি ভাড়া দেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। তাই বাধ্য হয়ে আমরা এ পথ বেছে নিয়েছি।
রাস্তায় কোনো অসুবিধা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পথে কোনো সমস্যা হয়নি। বরং যানজট এড়ানো গেছে। আর দুই রাত যাপন করেছি পেট্রোল পাম্পে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১
__________________
-- Alwayz with

!!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!