
November 17, 2011, 09:21 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
বিপিএল থেকে শুধুই আয় করবে বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে তোড়জোর চলছে। বহুল আলোচিত এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
টুর্নামেন্টের সার্বিক বিষয় চূড়ান্ত করার জন্য বৃহস্পতিবার বিকেলে জরুরী সভায় বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকরা। যদিও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন সভায় চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।
সভায় যোগ দেওয়ার আগে বিপিএল আয়োজক কমিটির সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, ছয়টি দল নিয়ে হবে লোভনীয় টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। খেলা আয়োজন করবে ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি। বিসিবি থাকবে সার্বিক তত্ত্বাবধানে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নেবে বিসিবি। লাভক্ষতি নিয়ে মাথা ঘামাবেন না তারা।
ছয় দলের খেলা হবে ৩৩টি ম্যাচ। ডাবল লিগের খেলায় ফাইনাল ম্যাচ হবে একটি। বিদেশের অনেক ক্রিকেটার বিপিএল এ খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান আলমগীর। তিনি বলেন,“প্লেয়ার এজেন্ট থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে অন্তত ছয় সাতটি দেশের মূল খেলোয়াড়দের পাওয়া যাবে ফেব্রুয়ারিতে। ওই সময় ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজ খেলবে। তাই তাদের প্রথম সারির খেলোয়াড় পাওয়া যাবে না। আমরা চেষ্টা করবো জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিলামে তুলতে।”
৮০ জন বিদেশি এবং ১০০ থেকে ১২০ জন দেশী খেলোয়াড়কে নিলামে রাখা হবে বলে জানান বিপিএল সম্পাদক। শেন ওয়ার্নও খেলতে আগ্রহী বাংলাদেশের লিগে।
SOURCE
|