
November 17, 2011, 09:22 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
শুক্রবার মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এই ম্যাচে জিততে পারলে প্রতিযোগিতার সেরা ছয়ে থেকে বাংলাদেশের ওয়ানডে মর্যাদা পাওয়ার স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে খেলাটি শুরু হবে সকাল নয়টায়।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭৩ রানে হেরে গেলেও পরের ম্যাচেই জাপানকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকেও হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী সালমা খাতুন। বাংলাদেশের অধিনায়ক বলেন, "দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।"
"জিততে হলে আমাদের ভালো স্কোর গড়তে হবে। ব্যাটিং ভালো না হলে শুধু বোলিং-ফিল্ডিং দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়," যোগ করেন তিনি।
স্বাগতিকদের মূল শক্তি অবশ্য বোলিং ও ফিল্ডিংই। তবে ব্যাটিংয়ে ভালোই সমস্যা আছে বাংলাদেশের।
গ্র"প পর্বে এটাই আয়ারল্যান্ডের শেষ ম্যাচ। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হারলেও জাপানকে বিশাল ব্যবধানে হারিয়ে সেরা ছয়ে থাকার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা।
বাংলাদেশকে হারানোর ব্যাপারে আয়াল্যান্ডের অধিনায়ক ইসোবেল জয়েসও আত্মবিশ্বাসী। তিনি বলেন, "বাংলাদেশ শক্তিশালী দল, তবে তাদের হারানো সম্ভব।"
"বাংলাদেশের বোলিং আক্রমণ স্পিন নির্ভর। তাদের মোকাবিলা করার জন্য আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি," যোগ করেন তিনি।
SOURCE
|