
November 27, 2011, 07:25 PM
|
 |
Cricket Sage
|
|
Join Date: February 20, 2008
Favorite Player: Tam,Sak,Nasa,Mash
Posts: 17,322
|
|
টিউমার নিয়ে খেলেছেন যুবরাজ!
ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। ম্যাচসেরা হয়েছিলেন চার ম্যাচে, হয়েছিলেন টুর্নামেন্ট-সেরাও—চাইলে সবচেয়ে বড় নায়কই বলা যায়। বিশ্বাস করতে পারেন, যুবরাজ সিং পুরো টুর্নামেন্ট খেলেছেন ফুসফুসে টিউমার নিয়ে? ছোটখাটো টিউমার নয়, রীতিমতো গলফ বল সাইজের এক টিউমার!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেললেও পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ওয়ানডে সিরিজ থেকে যুবরাজ নিজেই সরে দাঁড়িয়েছেন। হঠাৎ তাঁর এই অসুস্থতা নিয়ে প্রশ্ন ছিল। এত দিন পর তাই সব খুলে বলেছেন যুবরাজের মা শবনম সিং, ‘পুরো টুর্নামেন্টেই ওর প্রচণ্ড কাশি ছিল, বমি করেছে। প্রথমে আমরা ভেবেছিলাম, এটা অতিরিক্ত চাপের কারণে হচ্ছে...খুব একটা পাত্তা দিইনি। বিশ্বকাপের সব উত্তেজনা ও উৎসবের পরও যখন সমস্যাটা থাকলই, তখন আমরা চিকিৎসকের কাছে গেলাম। হতবিহ্বল হয়ে আমরা আবিষ্কার করলাম, ওর বাঁ ফুসফুসের ওপরে গলফ বল সাইজের একটা মাংসপিণ্ড। আমরা পুরোপুরি ভেঙে পড়েছিলাম, মেনে নিতে পারছিলাম না। কাশির সমস্যা যুবরাজের অনেক দিন ধরেই ছিল, কিন্তু আমাদের বলা হয়েছিল, সেটা স্রেফ অ্যালার্জি, ধুলোবালি ও দূষণের জন্য।’
যুবরাজও প্রথমে বিশ্বাস করতে চাননি। কয়েকবার টেস্ট করার পর মৃত্যুচিন্তা নাকি পেয়ে বসেছিল যুবরাজকে। যদিও বাইরে বাইরে সব সময় হাসিখুশি থেকেছেন। সবাইকে উল্টো সাহস দিয়েছেন। আরও কয়েকটি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, টিউমারটি প্রাণঘাতী ও আশঙ্কাজনক নয়। উপযুক্ত চিকিৎসাতেই ভালো হয়ে যাবে। ভক্তদের নিশ্চিন্ত করেছেন শবনম সিং, ‘যুবরাজ এখন অনেক ভালো আছে, পুরোপুরি সুস্থ হওয়ার পথে।’
অসুস্থতার কথা শুনে অনেকই নানা মাধ্যমে শুভকামনা জানিয়েছেন যুবরাজকে। আপ্লুত যুবরাজ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টুইটারে, ‘আমি এখন খুব ভালো আছি, শুধু ম্যাচ ফিটনেসের প্রয়োজন। শিগগিরই অনুশীলনে ফিরব।’ এএফপি, ওয়েবসাইট।
Wish him a quick recovery & all the best. 
__________________
আমার ক্ষত বিক্ষত হৃদয় আমাকে প্রশ্ন করে , হোয়ার ইজ ভাত ?
|