
November 28, 2011, 10:32 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
খেলার পোশাক নিয়ে ক্রিকেটারদের ক্ষোভ
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচের খেলা শুরু হতে ২৪ ঘণ্টাও নেই। অথচ খেলার আগের রাত নয়টা পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটাররা তাদের খেলার পোশাক হাতে পাননি। সকালে ট্রাউজার এবং জার্সি হাতে পাবেন।
শেষমুহূর্তে হয়তো রঙের গন্ধ ছড়ানো জার্সি-ট্রাউজার পড়ে খেলতে হবে বাংলাদেশ দলকে। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের একজন ক্রিকেটার বাংলানিউজকে বলেন,“খেলার আগের রাতে সবধরণের প্রস্তুতি নিয়ে ঘুমাতে যেতে হয় একজন ক্রিকেটারকে। কাল বিকেলে খেলা অথচ আমাদেরকে এখনো জার্সি দেওয়া হয়নি। আমাদেরকে যে ড্রেস দেওয়া হবে তার মাপ ঠিক না থাকলেও কিছু করার থাকবে না। অদ্ভুত নিয়মে চলে আমাদের ক্রিকেট বোর্ড।”
ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খান জানিয়েছেন,“ব্যাংক থেকে আনা পোশাকের ওপর রং করার জন্য দেওয়া হয়েছে। রাতের মধ্যেই সেগুলো বিসিবিকে হস্তান্তর করার কথা।”
অবশ্য রাতে খেলার পোশাকগুলো জাতীয় দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুমের কাছে দেওয়া হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শরিফুল আলম মুঠোফোনে বাংলানিউজকে এই তথ্য দেন।
SOURCE
|