
February 27, 2012, 10:42 AM
|
 |
ODI Cricketer
|
|
Join Date: April 28, 2010
Location: Dhaka
Favorite Player: Shakib,Sachin,Klusener
Posts: 814
|
|
সেমিফাইনালে বরিশাল বার্নার্সের বদলে চট্টগ্রাম কিংস
আগের দিন চট্টগ্রাম কিংসের বিপক্ষে অসাধারণ জয় দিয়ে সেমিফাইনালে ওঠার আনন্দ উদযাপন করেছিলো বরিশাল বার্নার্স। অথচ সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বার্নার্সের বদলে সেমিফাইনালে খেলার সুযোগ পাচ্ছে চট্টগ্রাম কিংস।
লিগ পর্ব শেষে ঢাকা গ¬্যাডিয়েটর্স (০.২১০), বরিশাল বার্নার্স (০.১৭৮) ও চট্টগ্রাম কিংসের (০.০৭৮) সংগ্রহ ১০ পয়েন্ট করে। নিট রান রেটে পিছিয়ে থাকায় চট্টগ্রাম কিংসের বাদ পড়ার কথা।
কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু দিয়েছেন নতুন তথ্য। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি জানান, “মুখোমুখি লড়াইয়ের হিসেবে বাদ পড়ে গেছে বরিশাল বার্নার্স।”
“ঢাকা গ¬¬্যাডিয়েটর্স, চট্টগ্রাম কিংস ও বরিশাল বার্নার্স নিজেদের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ঢাকা গ¬¬্যাডিয়েটর্স জিতেছে ৩টি ম্যাচ, চট্টগ্রাম কিংস জিতেছে দুটি ম্যাচ আর একটি জয় পেয়েছে বরিশাল বার্নার্স,” যোগ করেন তিনি।
বিপিএলের বাইলজের ২১এর ৮এর দুই নম্বর উপধারা অনুযায়ী বরিশাল বার্নার্স বাদ পড়েছে বলে জানানো হয়। ওই ধারায় বলা আছে, তিন বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে তাদের মধ্যকার খেলায় বেশি জয় পাওয়া দল এগিয়ে থাকবে। আর জয় সমান হলে তবেই আসবে রান রেটের হিসেব।
এ প্রসঙ্গে বরিশাল বার্নার্সের পরিচালক তুহিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম কিংসের মুখোমুখি হওয়ার আগে বিপিএল গভর্নিং কাউন্সিল ও টেকনিক্যাল কমিটি আমাদের জানিয়েছিলো সেমিফাইনাল নিশ্চিত করতে হলে ১৬ ওভারের মধ্যে জিততে হবে।”
“আমরা সেই অনুযায়ী খেলেছি, দলও জিতেছে। এখন আমরা সেমিফাইনালে খেলার প্রস্তুতি নিচ্ছি,” যোগ করেন তিনি।
SOURCE
__________________
 Do all the sins you want to do while Sachin Tendulkar is batting, because God will not watch you when he is on the crease.
|