
February 29, 2012, 01:23 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: June 8, 2011
Location: Dhaka
Favorite Player: Shakib, Afridi , Gayle
Posts: 2,294
|
|
চিটাগং কিংসের পক্ষ হয়ে স্পট ফিক্সিং করতে আসেন সাজিদ
পাকিস্তানের নাগরিক সাজিদ খান চিটাগং কিংসের পক্ষ হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং করতে এসেছিলেন। ওই দলের পাকিস্তানি এক খেলোয়াড়ের সঙ্গে তাঁর যোগাযোগও হচ্ছিল। তাঁর স্বীকারোক্তি ও মুঠোফোনের তালিকার সূত্র ধরে এসব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আজ বুধবার মামলার তদন্ত সংশ্লিষ্ট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য দিয়েছেন।
ডিবি সূত্র জানায়, রিমান্ডে থাকা সাজিদ খান ডিবির জিজ্ঞাসাবাদে জানান, তাঁর সঙ্গে আরও এক পাকিস্তানি এসেছিলেন। বিপিএলের ফাইনাল ম্যাচটিকে লক্ষ্য করেই তাঁরা বাংলাদেশে এসেছিলেন। ম্যাচ ফিক্সিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করার পর গত শুক্রবার বাংলাদেশ ত্যাগ করেন সাজিদের সহযোগী। তাঁর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করছিলেন সাজিদ। এরপর তিনি বিপিএলের বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। দুই দিনের রিমান্ড শেষে কাল বৃহস্পতিবার সাজিদ খানকে আদালতে পাঠানো হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাজিদের সহযোগীকে গ্রেপ্তার করতে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চেয়েছে ডিবি পুলিশ। সাজিদের মোবাইল ফোনের মেসেজ অপশনে লাহোরের সিল্ক ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বর (০০৩২০১১০০০৯২২৬০১) পাওয়া গেছে। ওই হিসাবের মাধ্যমে সাজিদ বড় অঙ্কের আর্থিক লেনদেন করছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের সহায়তায় ওই হিসাব নম্বরে আর্থিক অসামঞ্জস্যতার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার প্রথম আলোকে বলেন, সাজিদ খানের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা বলা যাবে না।
গত সোমবার চিটাগং কিংস ও বরিশাল বার্নাসের উত্তেজনাপূর্ণ ম্যাচের সময়ই মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে আটক হন তিনি। সাজিদ খান নামের সেই পাকিস্তানি নাগরিক নাকি চিটাগং কিংসের খেলোয়াড়দের লাউঞ্জে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে বিসিবির নিরাপত্তা বিভাগের লোকজন তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করে মিরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে স্টেডিয়ামের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
ডিবি কর্মকর্তারা জানান, বিপিএল ঘিরে জুয়াড়িদের তত্পরতা রয়েছে। সাজিদ গোয়েন্দাদের কাছে দাবি করেন, খেলাসংশ্লিষ্ট কাজের পাশাপাশি মেয়েদের কাপড়, মোবাইল ফোন ও কম্পিউটার যন্ত্রপাতির ব্যবসা করেন তিনি। ব্যবসায়িক উদ্দেশ্যেই তিনি ঢাকায় এসেছেন। গত সোমবার তাঁর দেশে ফেরার কথা ছিল। ডিবি কর্মকর্তারা মনে করেন, সাজিদ তাঁদের বিভ্রান্তিতে ফেলতে এ ধরনের তথ্য দিতে পারেন।
সূত্র আরও জানায়, সাজিদ খানের বাড়ি পাকিস্তানের করাচির সি-৬৫ আম্পায়ার সেন্টার, গুলশান জহুরে। তাঁর বাবার নাম ফরিদ খান। ১০ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১৫ দিনের ভিসা নিয়ে ঢাকায় আসেন। প্রথমে মতিঝিলের প্যাসিফিক হোটেলে উঠলেও পরে মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলে চলে যান তিনি।
http://www.prothom-alo.com/detail/da...29/news/228779
__________________
বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান
|