
March 2, 2012, 04:21 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: August 2, 2011
Location: NY
Favorite Player: Lara, Shakib
Posts: 3,314
|
|
আইনজীবীর প্রেমে...
| তারিখ: ০৩-০৩-২০১২
আইনের জটিল ধারা নিয়ে কথা বলতে বলতে দুজন পড়ে গেছেন হূদয়ঘটিত জটিলতায়। আইসিসির নিষেধাজ্ঞা প্রিয় সঙ্গী ক্রিকেট থেকে দূরে রেখেছে, কিন্তু মোহাম্মদ আমির পেয়ে গেছেন নতুন এক সঙ্গী। আইনজীবী সাজিদা মালিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির! শুধু এটুকুই নয়, পাকিস্তানি দৈনিক জং-এর খবর, খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছেন দুজন!
ইংল্যান্ড থেকে ফেরার সময় আমিরের সঙ্গে এসেছেন সাজিদাও। তখন ধারণা করা হচ্ছিল, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিলপ্রক্রিয়ার জন্যই এসেছেন সাজিদা। কিন্তু পরশু জানা গেল, আমির সপ্তাহ খানেক আগেই আইসিসিকে জানিয়ে দিয়েছেন আপিল না করার কথা। তাহলে সাজিদার আগমনের হেতু? দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দিল জং, আমিরের পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলতেই এসেছেন সাজিদা। দুজনের পরিচয় ২০১০ সালে, স্পট ফিক্সিং বিতর্কের শুরুতেই। আইনি প্রক্রিয়ার ফাঁকে শুরু হয়ে যায় ভালোবাসার প্রক্রিয়াও। প্রথমে বন্ধুত্ব, এরপর আরও কাছে আসা। লন্ডনে আমিরের আইনজীবীদের সঙ্গে পিসিবির এক সভায় দুজনের ভালোবাসার প্রমাণ পাওয়া গেছে নাকি প্রকাশ্যে। সাজিদা একটি গ্লাস থেকে খানিকটা পানি খেয়ে রেখে গিয়েছিলেন লিপস্টিকের ছাপ। আমির নাকি একটু পরই ওই গ্লাসের পুরো পানি পান করে ফেলেন! সেই সময়ের পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট নাকি তখনই সঙ্গীদের বলেছিলেন, ‘দুজনের প্রেম চলছে নাকি!’
১৯ বছর বয়সী আমিরের চেয়ে বয়সে কয়েক বছরের বড় সাজিদার জন্ম, বেড়ে ওঠা ইংল্যান্ডেই। তবে ইংলিশের পাশাপাশি পাঞ্জাবিতেও কথা বলতে পারেন অনর্গল। দুই পরিবারের সম্মতি পেলে এবার বাজবে বিয়ের সানাই। আমিরের দুঃসহ দিনগুলো খানিকটা হলেও হবে রঙিন। ওয়েবসাইট।
Source - http://www.prothom-alo.com/detail/da...03/news/229498
|