
March 8, 2012, 01:03 PM
|
 |
Cricket Sage
|
|
Join Date: July 30, 2006
Favorite Player: MAM & MBM
Posts: 19,229
|
|
পার্লামেন্টে পর্নো ভিডিও, ফেঁসে যাচ্ছেন আরও বিধায়ক! (ভিডিও)
অনলাইন ডেস্ক | তারিখ: ০৮-০৩-২০১২
ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভায় বসে পর্নো ভিডিও দেখায় হইচই ফেলে দিয়েছিলেন তিন মন্ত্রী। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করতে গিয়ে দেখেছে, শুধু তিন মন্ত্রীই নন, বিধানসভার আরও অনেক সদস্য এ কাজ করেছেন।
তদন্ত কমিটি বলছে, অভিযুক্ত ওই তিন মন্ত্রী ছাড়া আরও ১৫ জনেরও বেশি বিধায়ক বিধানসভার অধিবেশন চলার সময় পর্নো ভিডিও দেখেছেন। এ যেন কেচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো ব্যাপার!
ভারতীয় গণমাধ্যম বলছে, পর্নো ভিডিও দেখার বিষয়টি এখন দিন দিন খুব নোংরা ঘটনার দিকে যাচ্ছে। এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পর্নো ভিডিও দেখায় অভিযুক্ত সদস্যদের বিচারকাজ করতে অনেক দেরি হচ্ছে। তবে এই দেরি হওয়ার কারণ সম্পর্কে তদন্ত কমিটি জানিয়েছে, আরও অনেক বিধায়ক এর সঙ্গে জড়িত আছেন বলে তদন্ত প্রতিবেদন দিতে দেরি হচ্ছে।
অভিযুক্ত বিজেপির সাবেক তিন মন্ত্রী হলেন লক্ষ্মণ এস সাবাদি, সিসি পাতিল ও জে কৃষ্ণা পালেমার। তবে এখনো তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ওই তিন মন্ত্রী পদত্যাগ করেছেন।
তবে তদন্ত কমিটি ধারণা করছে, তারা ১৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
আজ বৃহস্পতিবার অভিযুক্ত তিনজনকেই তলব করেছে তদন্ত কমিটি। তবে অভিযুক্ত সেই মন্ত্রীদের ভাষ্য হচ্ছে, এ ঘটনায় তাঁরা মোটেও অনুতপ্ত নন। তাঁরা বলেছেন, ভিডিওতে তাঁরা একটি ডকুমেন্টারি দেখছিলেন। এতে নারী নির্যাতনের একটি দৃশ্য ছিল। এনডিটিভি।
তবে তদন্ত কমিটিরা কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা, তদন্ত কমিটির সবাই বিজেপির দলের সদস্য। তাই এ তদন্ত কমিটি নিজের দলের বিচারকাজ কতটুকু স্বচ্ছভাবে করবে, সেটি নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধী দল।
http://www.prothom-alo.com/detail/da...08/news/231072
Video Report
__________________
~*Islam is the only way to attain peace in life, be it personal, family or political.*~
|