
May 3, 2012, 10:28 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
নারী ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর নিশ্চিত
জাতীয় নারী ক্রিকেট দলকে আয়ারল্যান্ড সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের খরচে এই সফর করবে। ১ মে বিসিবির কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় অনুমোদন দেওয়া হয়।
ওয়ানডে দলের মর্যাদা ধরে রাখার জন্য বছরে নূন্যতম তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপের বাছাই প্রতিযোগিতায় আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ম্যাচটিকে ওয়ানডে মর্যাদা দেওয়ায় এ বছর আরও দুটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে হবে।
বাংলাদেশ চেষ্টা করেছে দেশের মাঠে পাশ্ববর্তী দেশের ক্রিকেট দলের সঙ্গে সিরিজ খেলতে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পায়নি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে আমন্ত্রণ জানালে তারা আগ্রহ দেখিয়েই পরে চুপ হয়ে গেছে। সেক্ষেত্রে বিকল্প ছিলো আয়ারল্যান্ড সফর। শেষপর্যন্ত গাটের পয়সা খরচ করে ইউরোপ সফর করতে রাজি হয়েছে বিসিবি।
বাংলাদেশ, পাকিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট ত্রিদেশীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবে। বিসিবির নারী শাখা জানায়, বাংলাদেশ চারটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ দল ২০, ২১, ২৩ এবং ২৪ আগস্ট খেলবে ওয়ানডে ম্যাচ। ২৭, ২৮ ও ২৯ আগস্ট খেলবে টি-টোয়েন্টি।
বিসিবির নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বৃহস্পতিবার বাংলানিউজকে বলেন, ‘আয়ারল্যান্ড সফর করলে আইসিসির বেঁধে দেওয়া শর্ত পূরণ করতে পারবো। আমি মনে করি টাকা খরচ হলেও আমাদের অনেক উপকার হবে। ওয়ানডে দলের মর্যাদা ধরে রাখতে পারবো। এছাড়া ইউরোপে খেলার অভিজ্ঞতাও হবে।’
আয়োজক আয়ারল্যান্ড স্থানীয় পরিবহন সুবিধা এবং খেলার দিন মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করবে। বাকি সমস্ত খরচ বাংলাদেশের। রোদোয়ান জানান, আয়ারল্যান্ড সফর করতে ৪০ লাখ টাকার মতো খরচ হবে। যদিও এর আগে একদিন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছিলেন নারী ক্রিকেট দলের আয়াল্যান্ড সফরের জন্য খরচ হবে ৫১ লাখ টাকা। যদিও বাজেট চূড়ান্ত অনুমোদন হয়নি। তবে কোনো ভাবেই ৫০ লাখ টাকার কম খরচ হবে না।
SOURCE
|