
May 15, 2012, 08:40 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
মহিলা ক্লাব ক্রিকেট
মহিলা ক্লাব ক্রিকেটে কষ্টার্জিত জয় পেয়েছে ঢাকা নর্দার্ন ওমেন্স ক্রিকেট ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। মঙ্গলবার ঢাকা নর্দার্ন ৩ উইকেটে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে অন্য দিকে সিসিএস ৪ উইকেটে হারিয়েছে রাইজিং গার্লস ক্রিকেট অ্যাকাদেমিকে।
ইন্দিরা রোড-ঢাকা নর্দার্ন
বিকেএসপির ২ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় ইন্দিরা রোড। সর্বোচ্চ ৩০ রান আসে অতিরিক্ত খাত থেকে। রিতা সাহার ২০ ও দীপা রানীর ১৭ রানের সুবাদে একশ পেরোয় দলটি।
ঢাকা নর্দার্নের পক্ষে সাবিনা খাতুন ও মিরোনা ৩টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে হালিমা আক্তারের (১৭) সঙ্গে অধিনায়ক তাসলিমার ৫৮ রানের জুটি ঢাকা নর্দার্নকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে জ্যোতি রানীর সঙ্গে ২৪ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন তাসলিমা (৩৫)।
এক পর্যায়ে দলটির সংগ্রহ ছিল ৮২/১ কিন্তু তাসলিমার বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকলে চাপ পড়ে দলটি। শেষ পর্যন্ত জ্যোতির অপরাজিত ২১ রানের সুবাদে জয় নিয়েই ফরে দলটি।
ইন্দিরা রোডের পক্ষে ফান্নাতুল ফেরদৌসী ও কিরন দুটি করে উইকেট নেন।
সিসিএস-রাইজিং গার্লস
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৭৪ রান করে রাইজিং গার্লস। সর্বোচ্চ ২৬ রান আসে অতিরিক্ত খাত থেকে। এছাড়া নুপুর ১৩ ও কাজল ১২ রান করেন।
সিসিএসের পক্ষে সালমা ও রিমা আক্তার দুটি করে উইকেট নেন।
জবাবে ১৪ ওভার ১ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় সিসিএস। সর্বোচ্চ ২৯ রান করেন ফারজানা আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করে ইসমা তানজিম।
রাইজিং গার্লসের পক্ষে লাবনী আক্তার ২৭ রানে নেন ৩ উইকেট।
SOURCE
|