
September 19, 2012, 07:37 AM
|
|
BanglaCricket Staff
|
|
Join Date: April 15, 2007
Location: London,UK
Favorite Player: bhujee kom
Posts: 20,897
|
|
রকিবুলকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
ঢাকা: সফরকারী ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরমেন্স দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচ উপলক্ষ্যে বুধবার রকিবুল হাসানকে অধিনায়ক করে ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দল: রকিবুল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েম (সহ-অধিনায়ক), শাহরিয়ার নাফীস, নাসিরুদ্দিন ফারুক, আনামুল হক, মমিনুল হক, নাঈম ইসলাম, ফরহাদ হোসেন, সাহাদাত হোসেন, নাজমুল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক (জুনিয়র), সাকলায়েন সজিব ও ধীমান ঘোষ।
বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরমেন্স দলের ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেব ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
এদিকে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম চারদিনের ম্যাচে সৌম্য সরকারের ব্যাটিং দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজ হাইপারফমেন্স দলের সঙ্গে ড্র করেছে সাহারা-বিসিবি একাডেমি দল। দ্বিতীয় ইনিংসে সৌম্যের ১১৮ রানের ইনিংসটি একাডেমি দলকে পরাজয় থেকে রক্ষা করে।
স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরমেন্স দল: প্রথম ইনিংস- ৫৩৪/৯ (১২১ ওভার)
সাহারা-বিসিবি একাডেমি দল: দ্বিতীয় ইনিংস- ২১৭/৯ (৮৪ ওভার), প্রথম ইনিস-১৯৯ (৭৮.৫ ওভার)
http://www.banglanews24.com/detailsn...19055447139856
__________________
 I love Bangladesh cricket and that's why I found BanglaCricket.com
|