
October 7, 2012, 05:11 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 20, 2006
Location: Washington D.C., USA
Favorite Player: Shakib Al Hasan
Posts: 2,608
|
|
বন্ধ হয়েই আবার চালু সাকলায়েনের স্পিন ক্যাম্প
বোর্ড-কোচ-ম্যাকিন্স জটিলতা বাড়ছেই
ক্রীড়া প্রতিবেদক : 'কার অনুমতি নিয়ে স্পিন বোলিং ক্যাম্প করাচ্ছেন সাকলায়েন'- ই-মেইল বার্তায় বজ নিনাদ শুনিয়ে দেওয়ার উপায় নেই, তবে রিচার্ড পাইবাসের ভাষার গজরানি ঠিকই আছড়ে পড়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটিতে। তাই তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় সাকলায়েন মুশতাকের অধীনে আবদুর রাজ্জাক, মাহমুদ উল্লাহ এবং ইলিয়াস সানির বিশেষ স্পিন শিক্ষা কার্যক্রম। তবে সন্ধ্যায় জাতীয় দলের কোচের স্বেচ্ছাচারিতা প্রতিরোধে নিজেদের কর্মপরিকল্পনা ঠিক করার শুরুতেই ওই স্পিন ক্যাম্প পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। একইসঙ্গে জাতীয় দলের জন্য পরবর্তী পরিকল্পনাও দ্রুত জানাতে বলা হবে রিচার্ড পাইবাসকে।
জাতীয় দলের প্রতিটি সফরের পরই ছুটিতে যান রিচার্ড পাইবাস। তবে সেই ছুটি কার কাছ থেকে নেন কিংবা কবে ফিরবেন, তা কাউকে আগাম জানানোর প্রয়োজন মনে করেন না তিনি। এবারও দেশে পৌঁছে ক্রিকেট অপারেশন্সকে এক ই-মেইল বার্তায় পাইবাস জানিয়েছেন, 'কবে ফিরব এখনো ঠিক করে উঠতে পারিনি।'
__________________
BPL = Confidence = Excellent 2012 BD Cricket.
BPL 2 = ?
Last edited by MarufH; November 1, 2012 at 02:36 PM.
|