Quote:
Originally Posted by Dilscoop
Ya, don't you all look like fools now. Go hide.
Thank you coach
|
পাইবাস কি ফিরবেন?
ক্রীড়া প্রতিবেদক |
তারিখ: ১১-১০-২০১২
« আগের সংবাদ পরের সংবাদ»
রিচার্ড পাইবাস কি ফিরবেন বাংলাদেশে? ফিরলে কবে? বিসিবিকে ভীষণ অনিশ্চয়তায় ডুবিয়ে জাতীয় দলের কোচ ছুটি কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। ৭ অক্টোবর হওয়া ক্রিকেট পরিচালনা বিভাগের সভার পর পাঠানো ই-মেইলেরও এখনো কোনো জবাব দেননি এই ইংলিশ বংশোদ্ভূত কোচ।
পাইবাস চেয়েছিলেন স্পিনারদের নিয়ে সাকলায়েন মুশতাকের ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হোক। কিন্তু ক্রিকেট পরিচালনা বিভাগের সভায় সেটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ই-মেইলে পাইবাসকে জানানো হয় সেটি। ই-মেইল পেয়ে তাঁর কী প্রতিক্রিয়া, কবে ফিরবেন বাংলাদেশে, পাইবাস কাল পর্যন্ত ফিরতি কোনো ই-মেইল না পাঠানোয় বিসিবির কেউ দিতে পারছে না এসব প্রশ্নের উত্তর।
তবে বিসিবির নির্ভরযোগ্য সূত্র বলছে, পাইবাস-বিসিবি সম্পর্ক এখন ভাঙার অপেক্ষায়। পাইবাসের দাবি, বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল তাঁকে কিছু মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার মধ্যে ‘অফুরন্ত’ ছুটি-ছাটা আর বাড়তি বিমানভাড়ার বিষয়গুলোও ছিল। বোর্ড সভাপতির দেওয়া সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে নাকি বিসিবির চুক্তিতে সই করবেন না পাইবাস। ফিরবেন না জাতীয় দলের কোচের দায়িত্বে।
কিন্তু বিসিবি অনড় প্রস্তাবিত চুক্তিতেই। কাল কলম্বো থেকে টেলিফোনে পাইবাসের সব দাবি অস্বীকার করে মুস্তফা কামাল বলেছেন, ‘ছুটির ব্যাপারে কোচের সঙ্গে আমার কখনোই কোনো রকম আলোচনা হয়নি। উনি যে এখন ছুটি কাটাচ্ছেন সেটাও আমার কাছ থেকে নিয়ে যাননি। ছুটি সভাপতি দেয় না। চুক্তিতে ৪৫ দিন ছুটির কথা উল্লেখ আছে। তাঁকে সেটা মেনেই সই করতে হবে।’ জাতীয় দলের খেলা না থাকলে বাংলাদেশে না থাকলেও চলবে, এ রকম কোনো বিষয়েও নাকি তাঁর কথা হয়নি পাইবাসের সঙ্গে, ‘খেলা যখন থাকবে না, কোচের কাজ তো তখনই বেশি। খেলা চলাকালে কোচের কাজ কী? ওই সময় তো আমার আর তাঁর কাজ প্রায় সমান।’ পাইবাস বিসিবির প্রস্তাবিত চুক্তি না মানলে কী হবে—জানতে চাইলে সভাপতির উত্তর, ‘এ ব্যাপারে এখনই মন্তব্য করব না। তবে উনি না এলেও কেউ না কেউ তো আসবে।’ জানা গেছে, পাইবাস বিসিবির শর্ত না মানলে এশিয়ার কোনো দেশ থেকে পরবর্তী কোচ নেওয়ার চিন্তাও দানা বাঁধতে শুরু করেছে বিসিবি কর্তাদের মধ্যে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য এশিয়ান কোচ আনার চিন্তার ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। তবে পাইবাসের প্রতি বোর্ডের মনোভাবটা বোঝা গেল তাঁর কথায়ও, ‘কোচ অন্তত আমাদের জানাক যে উনি কবে আসবেন। কোচ যদি ঈদের আগে ফিরে না আসেন, আমাদের হয়তো দ্বিতীয় চিন্তাই করতে হবে।’