
October 14, 2012, 08:39 AM
|
 |
Cricket Guru
|
|
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 9,384
|
|
খুলনাকে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেট সূচি
স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম
ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ আগে থেকেই ঠিক হয়ে আছে। দুটি টেস্ট পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে ৫ নভেম্বর ঢাকায় আসছে ক্রিস গেইলদের ওয়েস্ট ইন্ডিজ।
প্রায় এক মাস ছয়দিনের সফরে খেলার সূচিও অনুমোদন হয়ে আছে। শেষপর্যন্ত পরিবর্তন না হলে ঢাকায় পৌঁছে ৬ ও ৭ অক্টোবর দুদিন অনুশীলনের পর ৮-১০ নভেম্বর সাভারের বিকেএসপিতে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয় শিবির।
টেস্ট ক্রিকেট দিয়ে শুরু হবে মূল সিরিজ। ১৩-১৭ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে পারে প্রথম টেস্ট ম্যাচটি।
শেখ আবু নাসের স্টেডিয়াম টেস্ট ভেন্যুর স্বীকৃতি পেলে ১৮ নভেম্বর বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে খুলনায়। সেখানে দুই দিনের অনুশীলন শেষে ২১-২৫ নভেম্বর হবে দ্বিতীয় টেস্ট।
ওয়ানডে সিরিজের আগে বিসিবি একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাবে সফরকারী দল। ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে দুটি ওয়ানডে খেলে ঢাকায় ফিরবে উভয় দল। ৫, ৭ ও ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাকি তিনটি ওয়ানডে। ১০ ডিসেম্বর খেলবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।
সূচি হলেও বিসিবি থেকে এখনও তা প্রকাশ করেনি। খেলার আগে উভয় বোর্ড থেকে আনুষ্ঠানিক সূচি প্রকাশ করবে।
Source
__________________
The mind is like a parachute, it only works when open.....Thomas Dewey
|