
March 15, 2006, 01:14 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: April 26, 2005
Location: মেক্সিকো'র কয়েকশ' মাইল উপরে
Posts: 2,061
|
|
এই নতুন বাংলা / ইংলিশ ম্যাচ থ্রেড গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। সুন্দর এই অভিনবত্বের জন্য বাংলা ক্রিকেট এর কারিগরি কুশলী'দের আবারো অনেক অনেক অভিনন্দন।
শাফিন সাহেব, যতোদুর মনে পড়ে, আপনি তো বুয়েটে পড়ছেন, ঠিক না? বুয়েটে কি অটো চলছে? খেলার দুইদিন আগেই ম্যাচ থ্রেড বের করে ফেল্লেন তো, তাই মনে প্রশ্ন জাগ্লো। এক্টু হয়তো মাতব্বরি হয়ে যাচ্ছে, তারপরেও ক্ষমা প্রার্থনা-পুর্বক বলছি - বাংলা-ক্রিকেটের বিভিন্ন আনাচে কানাচে আপনি যেই পরিমান থ্রেড খুলে থাকেন, তাতে লেখাপড়া কি ঠিক মত হয়?
যাইহোক, বাংলাদেশ দল আশা করি এগারো, থুক্কু, সুপার-সাব সহ বারোটি মুলি বাঁশ নিয়ে প্রস্তুত। এখন শুধু প্রয়োজন সঠিক ধারক খুঁজে পাওয়া। ভাগ্য সহায় হলে নিজেরাই নিজেদেরকে মুলি না মেরে কেনিয়ান-দেরকে মারবে। (রজব-কিউ আবার ক্ষেপে যাবেন না। অশ্লীলতা'র দায়ে আপনার কাছে কয়েকবার অভিযুক্ত হয়ে আমি এখন শঙ্কিত)।
বাংলাদেশ দলের জন্য অনেক শুভেচ্ছা এবং রঙ্গিন প্রত্যাশা। 
|