| |
Bangladesh Cricket Join fellow Tigers fans to discuss Bangladesh Cricket
|

July 5, 2011, 09:52 AM
|
|
Cricket Legend
|
|
Join Date: May 25, 2009
Posts: 7,054
|
|
Quote:
|
Originally Posted by lamisa
^^that's more like it
|
Lol y'all are deluded. If he's 4'11 then how tall is Ash? 5 feet? And how tall is Tendulkar? 5'1? Mushy is 5'3 or thereabouts. I've met him and he's not as short or small as he appears on camera. You'd look shorter too if you were keeping behind giants like Oram and co.
This is what the stats guy at Lords had to say:
Quote:
Parthiv Patel, who became the youngest Test wicket-keeper at 17 years 152 days when he made his debut at Trent Bridge in 2002, gave his height as 5 feet 3 inches when he completed my questionnaire. Mushfiqur Rahim did not bother to return his form but, from memory, he was no shorter than Patel, possibly an inch or two taller.
|
http://www.bbc.co.uk/blogs/tms/2007/...ders_159.shtml
|

July 5, 2011, 09:57 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: December 18, 2007
Location: Dhaka
Favorite Player: tamim,shafiul,mushy
Posts: 6,739
|
|
his stumpings are fine, buyt he really needs some help when it comes to catching
__________________
haruk ba jituk,i am always there with BD  cricket!!!!
|

July 5, 2011, 10:10 AM
|
|
BanglaCricket Staff
|
|
Join Date: April 15, 2007
Location: London,UK
Favorite Player: bhujee kom
Posts: 20,858
|
|
Quote:
|
Originally Posted by lamisa
his stumpings are fine, buyt he really needs some help when it comes to catching
|
If catching is his main problem then he must have missed many stumping opportunity.
__________________
 I love Bangladesh cricket and that's why I found BanglaCricket.com
|

July 5, 2011, 10:23 AM
|
 |
Cricket Sage
|
|
Join Date: July 30, 2006
Favorite Player: MAM & MBM
Posts: 19,229
|
|
His main problem is his height.
__________________
~*Islam is the only way to attain peace in life, be it personal, family or political.*~
|

July 5, 2011, 10:24 AM
|
|
BanglaCricket Staff
|
|
Join Date: April 15, 2007
Location: London,UK
Favorite Player: bhujee kom
Posts: 20,858
|
|
Quote:
|
Originally Posted by Murad
His main problem is his height.
|
He should wear high heels 
__________________
 I love Bangladesh cricket and that's why I found BanglaCricket.com
|

July 5, 2011, 10:28 AM
|
 |
Cricket Sage
|
|
Join Date: July 30, 2006
Favorite Player: MAM & MBM
Posts: 19,229
|
|
Quote:
Originally Posted by MohammedC
He should wear high heels
|
Lol. Na dorkar nai. Pore dekha jabe paa venge hospitale. He needs to quit keeping and concentrate on batting only. He is a good Test batsman.
__________________
~*Islam is the only way to attain peace in life, be it personal, family or political.*~
|

July 5, 2011, 10:31 AM
|
 |
BanglaCricket Staff
|
|
Join Date: September 16, 2008
Location: Guantanamo
Favorite Player: Innocent Bird
Posts: 39,220
|
|
Sunechi Sir Ashraful shob kichu te expert...wk kore na ken, tahole to shob somadan hoye jay.
sorry for the off topic 
__________________
Time to unleash Shabbir Rahman Roman!!!
|

July 5, 2011, 10:53 AM
|
|
BanglaCricket Staff
|
|
Join Date: April 15, 2007
Location: London,UK
Favorite Player: bhujee kom
Posts: 20,858
|
|
Quote:
Originally Posted by nadim 98
Sunechi Sir Ashraful shob kichu te expert...wk kore na ken, tahole to shob somadan hoye jay.
sorry for the off topic
|
Murad re ekta pin dila.
__________________
 I love Bangladesh cricket and that's why I found BanglaCricket.com
|

July 5, 2011, 11:00 AM
|
 |
BanglaCricket Staff
|
|
Join Date: September 16, 2008
Location: Guantanamo
Favorite Player: Innocent Bird
Posts: 39,220
|
|
Quote:
|
Originally Posted by MohammedC
Murad re ekta pin dila.
|
na bhai, Murad bhai re pin deoar jonno na. emni ask korlam.
__________________
Time to unleash Shabbir Rahman Roman!!!
|

September 20, 2011, 11:13 PM
|
 |
Test Cricketer
|
|
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,869
|
|
Mushfiqur Rahim named Bangladesh captain
Mushfiqur Rahim (left) and Mahmudullah (right) are Bangladesh's new captain and vice-captain © Associated Press
Wicketkeeper Mushfiqur Rahim has been named the Bangladesh captain for the home series against West Indies and Pakistan in October and December. Mahmudullah, the allrounder, has been appointed vice-captain by the Bangladesh Cricket Board (BCB).
"This is the ultimate honour for any cricketer. I thank the board for entrusting me with this responsibility," Mushfiqur said. "I am fully aware of the expectations of the entire nation and I will be totally committed towards ensuring that the Bangladesh team strives towards fulfilling the dream of millions.
"To lead the team well, I will have to perform both off and on the field. At this moment we are trying to set our mind on the West Indies series, the preparation is going on and we still have a month left."
Bangladesh were left without a captain and vice-captain after the board had sacked Shakib Al Hasan and Tamim Iqbal from the positions after a disappointing tour of Zimbabwe, where they lost the one-off Test as well as the ODI series. The BCB said that Shakib and Tamim had been axed because "their leadership was not satisfactory" and there were reports of indiscipline as well during the Zimbabwe series.
"In Zimbabwe only one or two of our players performed while the whole team was missing its rhythm," Mushfiqur said. "My target will be to lead the team so that we come out with a result that is achieved through team performance."
Mushfiqur was the favourite to succeed Shakib as captain since he was one of few Bangladesh players who command a spot in the XI in all formats of the game. He also led the Bangladesh team during the BCB Cup, while Mahmudullah led the Bangladesh A side.
Preliminary squad for West Indies series: Mushfiqur Rahim (capt), Mahmudullah (vc), Imrul Kayes, Tamim Iqbal, Shahriar Nafees, Mohammad Ashraful, Junaid Siddique, Shakib Al Hasan, Alok Kopali, Abdur Razzak, Rubel Hossain, Shafiul Islam, Nasir Hossain, Naeem Islam, Shahadat Hossain, Nazmul Hossain, Shuvogoto Hom, Shurawadi Shuvo, Raqibul Hassan, Syed Rasel, Robiul Islam, Mohammad Elias, Sahagir Hossain.
__________________
-- Alwayz with  !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
|

September 20, 2011, 11:21 PM
|
 |
Test Cricketer
|
|
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,869
|
|
নতুন অধিনায়ক: ‘আমার দল আগে, দেশ আগে’
তাঁর নেতৃত্বে বাংলাদেশ দলের সময়টাও কাটুক এমন প্রাণোচ্ছল, হাসিমাখা
নাম ঘোষণা হয়ে গেছে। লোডশেডিংয়ের মধ্যেই চলছে অধিনায়কের জন্য অপেক্ষা। শেরেবাংলা স্টেডিয়ামের গেট দিয়ে যখন মেরুন রঙের প্রিমিও গাড়িটা ঢুকল, জ্বলে উঠল ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ। বিদ্যুৎবিহীন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই উদ্ভাসিত আলোকোজ্জ্বল অধিনায়কের মুখ—মুশফিকুর রহিম। জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলন। সেখানে ছিলেন তারেক মাহমুদ
খবরটা প্রথম কীভাবে পেলেন? কেমন লেগেছিল?
মুশফিকুর রহিম: বোর্ড সভাপতি ফোন দিয়েছিলেন। বললেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, তুমি ক্যাপ্টেনসি করবে। অভিনন্দন জানালেন। আমি তখন বাসায় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার খেলা দেখছিলাম। অবশ্যই ভালো লাগছে। সে সঙ্গে একটা দায়িত্বও আছে। শতভাগ দেওয়ার চেষ্টা করব।
একটু আগে স্টেডিয়ামে এসেই দেখেছেন ক্যামেরার সব ফ্ল্যাশ আপনার দিকে তাক করা। এটা কি একটা চাপও?
মুশফিকুর: অনেক বড় দায়িত্ব এবং অনেক বড় চ্যালেঞ্জ। যেহেতু আমরা সর্বশেষ সিরিজে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারিনি, সে হিসেবে চাপ থাকবে। টার্গেট থাকবে মাঠে ও মাঠের বাইরে একটা দল হিসেবে যেন পারফর্ম করতে পারি।
এর আগে বয়সভিত্তিক দলে অধিনায়কত্ব করেছেন। তখন কি স্বপ্ন দেখেছিলেন, একদিন জাতীয় দলেরও অধিনায়ক হবেন?
মুশফিকুর: অবশ্যই। আমি অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক ছিলাম। এরপর অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেওয়ার পর বড় স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা। দেশকে নেতৃত্ব দেওয়াটা অনেক বড় সম্মানের ব্যাপার।
দুটি বড় সিরিজের জন্য দায়িত্ব পেলেন আপাতত। মূল লক্ষ্য কী থাকবে?
মুশফিকুর: যেহেতু হাতে বেশি সময় নেই। সামনে বড় দুটি দলের বিপক্ষে খেলা। জিম্বাবুয়েতে হয়তো দলের দু-একজন পারফর্ম করেছে। কিন্তু দল হিসেবে আমরা পারফর্ম করতে পারিনি। গত দু-তিন বছরে দেখা গেছে সাকিব-তামিম বা মাশরাফি ভাই একটা কিছু করতেন, আমরা সেটাকে টেনে নিয়ে যেতাম। গত সফরে দু-একজন ভালো করলেও অন্যরা সাপোর্ট দিতে পারেনি। সামনের হোম সিরিজগুলোয় টার্গেট থাকবে দল হিসেবে পারফর্ম করা। দু-তিনজন ভালো খেলবে, অন্যরা ছোটখাটো হলেও অবদান রাখবে।
মাঠের বাইরের পারফরম্যান্সের কথা বললেন। এটা আসলে কী?
মুশফিকুর: আমাদের শৃঙ্খলা নিয়ে গত সফরে অনেক কথা হয়েছে। যদিও আমরা খুব ভালোভাবে জানি, দল হিসেবে আমরা সব সময়ই এক ছিলাম এবং এখনো আছি। যেহেতু এখন মাঠে ভালো খেলতে পারছি না, সেজন্য অনেক কথা হচ্ছে। আমরা চেষ্টা করব, মাঠে পারফরম্যান্স দেখিয়ে সব প্রশ্নের জবাব দিতে।
বিতর্কের মধ্য দিয়ে সাকিব-তামিমকে সরিয়ে দেওয়া হলেও তাঁরা দলের সেরা পারফর্মার। অধিনায়ক হিসেবে তাঁদের কাছে কী প্রত্যাশা করেন?
মুশফিকুর: আমিও একসময় সহ-অধিনায়ক ছিলাম, তারপর চলে গেছি। নতুন সহ-অধিনায়ক হয়েছে। এটা অবশ্যই খুব একটা ভালো দিক না। তবে সাকিব-তামিমও বলেছে সবার আগে তারা খেলোয়াড়, তারপর অধিনায়ক, সহ-অধিনায়ক। ওরা অনেক পরিণত এবং দলের সেরা দুজন পারফর্মার। ওরা অনেক পেশাদারও। আমার মনে হয়, তারা আমাকে সাহায্য করবে এবং আমিও তাদের সাহায্য করব।
জাতীয় দলে আপনি অনেক দিন ধরে খেলছেন, পারফর্মও করছেন। এই অভিজ্ঞতা অধিনায়কত্বের কাজটা কি সহজ করে দেবে?
মুশফিকুর: যদি ক্যাপ্টেন ভালো পারফর্ম করে, দলকে নেতৃত্ব দেওয়া তার জন্য অনেক সহজ হয়ে যায়। আমি প্রায় পাঁচ বছর ধরে খেলছি জাতীয় দলে। দু-তিন বছর ধরে মোটামুটি ভালো খেলছি। নিজের ওপর একটা আত্মবিশ্বাস আছে। দলে এখন চার-পাঁচজন নিয়মিত পারফর্ম করছে। একটা দলে চার-পাঁচজন পারফর্মার থাকলে ভালো ফল করাটা অনেক সহজ হয়ে যায়। অধিনায়কের কাজ সহজ হয়ে যায়।
অধিনায়কত্বে আপনার দর্শন কী? কাকে আদর্শ মানেন?
মুশফিকুর: সবার অধিনায়কত্বের কিছু কিছু জিনিস ভালো লাগে। নির্দিষ্ট কেউ নেই। তবে রিকি পন্টিংয়ের অধিনায়কত্ব অনেক ভালো লাগত। দর্শন আমার একটাই—মাঠ এবং মাঠের বাইরে দলের কেউ যেন না ভাবে, আমি শুধু একজন অধিনায়ক। আমি একজন বন্ধু, একজন খেলোয়াড় হিসেবে সবাইকে সমর্থন দিচ্ছি এবং সবার কাছ থেকে সহযোগিতা পাচ্ছি—সবার সঙ্গে যেন এই সম্পর্কটা হয়। সবাই যেন দলে স্বস্তি পায়।
অধিনায়ককে অনেক সময় কঠোর হতে হয়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে সেটা কতটা করতে পারবেন বলে মনে হয়?
মুশফিকুর: দলের ভালোর জন্য যা যা দরকার, আমি তাই করব। পরিস্থিতি দাবি করলে আমাকে তো কঠোর হতেই হবে। সবকিছুই হবে দলের স্বার্থে।
আপনি উইকেটরক্ষক, গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানও। এর সঙ্গে অধিনায়কত্ব চাপ হয়ে যাবে না তো?
মুশফিকুর: আগে কিপিংয়ে কোনো ভুল হলে হয়তো সেটা নিয়ে অনেক চিন্তা করতাম। কিন্তু অধিনায়ক হিসেবে দলের অন্য বিষয় চিন্তা করলে ওই জিনিসগুলো অনেক সময় মাথায় আসে না। এক দিয়ে এটা আমার জন্য প্লাস পয়েন্টও হতে পারে।
একটা কথা প্রচলিত আছে, ভালো খেলতে না পারলে আপনি মুষড়ে পড়েন। অধিনায়ক হওয়ার পর কি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন?
মুশফিকুর: বলতে পারেন, আমি একটু আবেগপ্রবণ। তবে খারাপ করলে একদমই চুপসে যাব, ও রকম কিছু কখনো আমার মধ্যে ছিল না। আপনি যখন একটা জিনিস নিয়ে কঠোর পরিশ্রম করবেন, ফল আশানুরূপ না হলে অবশ্যই খারাপ লাগে। এটা ঠিক, হয়তো অন্যরা সেটা বুঝে ফেলত। অনেকে হয়তো এই খারাপ লাগাটা বুঝতে দেয় না। তবে কারও ক্ষতি হবে এমন কিছু অবশ্যই আমি করব না। এখন আর আমি আগে না। আমার দল আগে, আমার দেশ আগে, তারপর আমি।
-----------------------------------------------------------
Little Mushfiq relishes big challenge
Named Bangladesh captain; Riyad his deputy
by Bishwajit Roy
LOOKING FOR INSPIRATION: Newly-appointed Bangladesh captain Mushfiqur Rahim gazes at Khaled Mashud's portrait as he arrives at the BCB headquarters in Mirpur yesterday. He becomes the eighth man to lead the Tigers, and the second wicketkeeper after Mashud.
“The whispers turned into reality today,” was the instant reaction from wicketkeeper batsman Mushfiqur Rahim as he talked to the Daily Star Sport immediately after the Bangladesh Cricket Board (BCB) declared the little man the Tigers' new captain and all-rounder Mahmudullah Riyad as his deputy on Tuesday.
Following the removal of Shakib Al Hasan and Tamim Iqbal, there was no other choice for the game's governing body but to name the 23-year old Bogra-lad -- who is one of few players in the team whose place in the playing eleven is confirmed -- the new skipper to lead the team in the upcoming home series against West Indies and Pakistan.
So understandably, the announcement did not come as a big surprise for the young man, who has had the experience of leading the Under-19 team in the 2006 World Cup where his national team predecessor Shakib played under his captaincy. “I'm really delighted as this is the ultimate honour for any cricketer,” said Mushfiqur with a smile.
Like many other cricketers Mushfiqur dreamt of leading the national team but the honour has come his way earlier than he expected because of the board's 'whimsical' decision of sacking Shakib and Tamim from their posts following Bangladesh's dismal show in the recently concluded tour of Zimbabwe.
“I must thank the board for giving me the responsibility and I will try my best to serve my country. I know it's a big challenge for me and I am ready to take on the challenge. I hope I will get full support not only from the board but also from my colleagues and coaching staffs,” responded Mushfiqur, who has so far played 24 Tests and 98 one-day internationals, when asked whether the captaincy came his way earlier than expected.
The soft-spoken Mushfiqur was also very much aware of the fact that it would not be an easy task for him to lead an improving team like Bangladesh.
“I am fully aware of the expectations. I am confident that I will be able to take the team to new heights. We had been playing good cricket for the last two years, but we failed to perform against Zimbabwe in the last series as a unit. My first job would be to inspire the team so that we can bounce back from the dismal showing. And I'm hopeful about the coming series if we can play as a unit,” hoped the new Bangladesh captain.
The general feeling is that Mushfiqur, who was once removed from the vice-captaincy due to an alleged attitude problem, is a bit of an introvert, a trait that may not be ideal for captaincy but the man himself was little worried about that. “I always love to take on challenges and I am really excited to prove my credentials as a captain. True, I don't talk too much but that doesn't mean I will not talk when it is required,” explained the Bogra-lad.
Shakib was exceptional in that his captaincy role hardly hindered his own performance, and Mushfiqur was also confident that the third and most crucial role, in addition to wicketkeeping and batting, will not be an extra burden for him.
“I believe this new challenge will make me more confident so I am little worried. As a team we are improving and you see there are a number of players in the team who can win the match for us. So, I am really confident with the team,” said a confident Mushfiqur, who once again said that this is the most disciplined team in the world.
Mushfiqur also sought full freedom as captain.
“In cricket, the captain has a big role. Definitely I will try to share everything but I love to enjoy full freedom as a captain,” said Mushfiqur.
Former Australia captain Ricky Ponting is his role model, but Mushfiqur knows he does not have the same weapons as his idol. “And here lies the challenge for me,” finished the little man, who wants to emerge as big as one can be as a skipper.
__________________
-- Alwayz with  !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Last edited by idrinkh2O; September 21, 2011 at 12:55 AM.
|

September 20, 2011, 11:30 PM
|
 |
Test Cricketer
|
|
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,869
|
|
অল্প স্বল্প: ‘মানুষ ছোট, কিন্তু দায়িত্ব অনেক বড়’
মাহবুব হামিদ
বাংলাদেশের ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত তিনি। বাংলাদেশে খেলা হলেই গ্যালারিতে থাকে সরব উপস্থিতি। ক্রিকেটের সঙ্গে পরিচয় ছেলের সূত্রে, ছেলে খেলেন জাতীয় দলে। তাঁর নতুন পরিচয়, বাংলাদেশ অধিনায়কের বাবা! মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ জানালেন তাঁর অনুভূতি
ছেলের অধিনায়ক হওয়ার খবর কখন শুনলেন?
মাহবুব হামিদ: একটি টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। সেই চ্যানেলেই আমার এক আত্মীয় কাজ করে। সে-ই আমাকে বলেছে। আর পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল, আগে থেকেই তাই আঁচ করতে পারছিলাম।
কেমন লাগল শোনার পর?
মাহবুব: এটা তো একটা বিরাট ব্যাপার। অনেক বড় সম্মানের। বাংলাদেশে এখন যে অবস্থা, এটা তো শুধু একটা ক্রিকেট টিম নয়, গোটা বাংলাদেশের টিম। আল্লাহর অশেষ রহমত, মুশফিক এই সম্মান পেয়েছে।
বাবা হিসেবে আপনার অনুভূতি কেমন?
মাহবুব: অকল্পনীয় একটা ব্যাপার। অনেক গর্বের। ক্রিকেটবোদ্ধারা হয়তো অনেক ভালো বোঝেন, আমরা তো অতশত বুঝি না। শুধু জানি, এটা অনেক বড় একটা পাওয়া। ও মানুষ ছোট, কিন্তু দায়িত্বটা অনেক বড়।
মুশফিকের ছেলেবেলাটা কেমন ছিল?
মাহবুব: আমার চার ছেলে-এক মেয়ে। ওদের মধ্যে মুশফিক বরাবরই ব্যতিক্রম। ও সব সময় সময় মেনে চলত। সেই ক্লাস সিক্সে জেলা স্কুলে পড়ার সময় থেকেই। স্কুলে যেতে আধঘণ্টার মতো লাগত, ও এক ঘণ্টা আগেই বের হয়ে যেত। ছোট থেকেই সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। পোশাক-আশাক, ঘর—সবই পরিচ্ছন্ন হওয়া চাই। আর খুব জেদি। কোনো জিনিসের জন্য জেদ নয়। হয়তো স্যার একটা রচনা মুখস্থ করতে বলেছে, রাত যতই হোক শেষ করবেই। কোচ হয়তো একটা জিনিস দেখিয়ে দিত, একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত করতেই থাকত। এখনো একই রকম সময় মেনে চলে, পরিষ্কার থাকে, খেলা নিয়ে জেদি।
বাংলাদেশে সবাই ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে চায়, আপনি ছেলেকে বিকেএসপিতে পাঠিয়েছিলেন কেন?
মাহবুব: এটা নিয়ে একটা মজার গল্প আছে। ও বিকেএসপিতে পরীক্ষা দিতে চাইল, আমার ছোট ভাইয়ের সঙ্গে ওকে পাঠিয়ে দিলাম। ভাইভাতে ১০০-তে ৯৮ পেয়েছিল। এর পর আবার চার সপ্তাহের ক্যাম্পে ডাকা হলো, সেখানে পেয়েছিল ‘অতি উত্তম’। পরে ভর্তি করানোর সময় আমি নিজে গেলাম। তখন বিকেএসপির হেড কোচ ছিলেন ফাহিম (নাজমুল আবেদীন) স্যার, উনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘জেলা স্কুলের ছেলে, রোলও ১০-এর মধ্যে, ওকে বিকেএসপিতে কেন দিচ্ছেন?’ প্রশ্ন শেষ হওয়ার আগেই আমার উত্তর, ‘টিভিতে ছেলের খেলা দেখতে চাই!’
অধিনায়ক ছেলের কাছে প্রত্যাশা কী?
মাহবুব: যে প্রত্যাশা নিয়ে বোর্ড ওকে দায়িত্ব দিয়েছে, সেটা যেন পূরণ করতে পারে। আল্লাহ যেন ওকে সেই সামর্থ্য দেন। ক্রিকেট খেলাটা তো আর ‘ওয়ানম্যান শো’ নয়, সবার অবদান লাগে। সৌরভ গাঙ্গুলীর মতো মুশফিক যেন সবাইকে এক করতে পারে।
কোনো উদ্যাপন হবে না?
মাহবুব: নাহ...আমার মনে হয়, এসবে ভালোর চেয়ে খারাপই বেশি হয়। বাড়তি কিছু করার কি প্রয়োজন? মুশফিক যখন নিজে গাড়ি কিনল, তার আগে বলেছিলাম ‘কী দরকার কেনার? আমি তো একটা কিনে দিয়েছিই। আমরা মধ্যবিত্ত পরিবার, এসব করলে অহমিকা চলে আসতে পারে।’ ওকে সব সময়ই বলি যেন অহমিকা চলে না আসে।
আপনাকে তো গ্যালারিতে নিয়মিত দেখা যায়, আনন্দ-উল্লাস করেন, বাঁশি বাজান। শুধু ছেলের নয়, বাংলাদেশ ক্রিকেটেরও বড় সমর্থক আপনি!
মাহবুব: ও যখন জিম্বাবুয়েতে সেঞ্চুরি করল, আমি ওমরাহ করার জন্য মক্কায়। ফিরে এসে ফোন করে বললাম, তোমার জন্য খুশি, কিন্তু দল হারায় কষ্টটা আরও বেশি। ওই ম্যাচটা জিতলে আমরা সিরিজও জিতে যেতাম। মুশফিকের ভালো চাই, কিন্তু দলের ভালো আরও বেশি করে চাই। আর আগে তো এত বুঝতাম না, টেস্ট ক্রিকেট নিয়ে খুব একটা নেতিবাচক ধারণা ছিল—কাজটাজ নাই, ৫ দিন ধরে খেলে। কিন্তু একটু একটু করে বুঝতে শেখার পর মজাটাও পেতে শুরু করেছি। আর মাঠে যাই সব সময় ছেলেদের উৎসাহ দিতে। আমাদের দল তো আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া না, ভালো-খারাপ সব সময়ই পাশে থাকতে হবে।
কথা হয়েছে ছেলের সঙ্গে?
মাহবুব: ফোন করেছিল ৬টার দিকে। বলল, ‘বাবা বোর্ডে যাচ্ছি, দোয়া করো।’ আমি বলেছিলাম, ‘শান্ত থাকো, অধিনায়ক হয়েছ কিন্তু বাড়তি উচ্ছ্বাসের কিছু নেই। মানুষের প্রত্যাশার কথা মনে রাখবে।’
__________________
-- Alwayz with  !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Last edited by idrinkh2O; September 21, 2011 at 01:45 AM.
|

September 20, 2011, 11:49 PM
|
 |
Test Cricketer
|
|
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,869
|
|
মুশফিক-মাহমুদকে সাকিবের অভিনন্দন
কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে এখন তিনি হায়দরাবাদে। সাকিব আল হাসান কাল সেখানে বসেই শুনেছেন মুশফিকুর রহিমের অধিনায়ক হওয়ার খবর। শুনে নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক। অভিনন্দন জানিয়েছেন নতুন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকেও।
অধিনায়কত্বের শুরুতে মুশফিককেই সহ-অধিনায়ক হিসেবে পেয়েছিলেন সাকিব। এ ছাড়া দুজনই বিকেএসপির ছাত্র বলে সম্পর্কটা অনেক পুরোনো। নতুন অধিনায়ককে তাই অনেক দিন ধরেই কাছ থেকে দেখে আসছেন সাকিব। সে অভিজ্ঞতা থেকেই কাল টেলিফোনে বললেন, ‘মুশফিক ভাই অধিনায়ক হওয়ায় ভালো হয়েছে। আশা করি, ভালো করবেন। অধিনায়ক হওয়ার মতো সব গুণই ওনার আছে।’
অধিনায়ক থাকার সময় দল পরিচালনায়ও মুশফিকের অনেক সাহায্য পেয়েছেন বলেও জানালেন তিনি, ‘আমি যখন অধিনায়ক ছিলাম, সব সময়ই মুশফিক ভাইয়ের সাহায্য পেয়েছি। ওটা নিয়ে কখনোই সমস্যা হয়নি। মাঠে ও মাঠের বাইরে নানা বিষয় নিয়ে ওনার সঙ্গে সব সময়ই আলোচনা করতাম।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে মুশফিকের নেতৃত্বে খেলেছেন সাকিব। সেই অভিজ্ঞতা থেকেই বললেন, ‘অনূর্ধ্ব-১৯ দলে ওনার অধিনায়কত্বে খেলেছি। বয়সভিত্তিক পর্যায়ে দল পরিচালনার কাজটা মূলত কোচই পালন করলেও অধিনায়কেরও কিছু ভূমিকা থাকে। মুশফিক ভাইয়ের নেতৃত্বগুণটা চোখে পড়েছে তখনই।’
অধিনায়কত্ব হারানোর পরই নতুন অধিনায়ককে সর্বতো সহায়তার নিশ্চয়তা দিয়েছিলেন। নতুন অধিনায়কের নাম জানার পর আবারও দিলেন সেই প্রতিশ্রুতি।
------------------------------
http://www.banglanews24.com/detailsn...58750&toppos=2
__________________
-- Alwayz with  !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
|

September 20, 2011, 11:58 PM
|
 |
Test Cricketer
|
|
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,869
|
|
ক্রিকেট দলের নতুন অধিনায়ক মুশফিকুর
উৎপল শুভ্র | তারিখ: ২১-০৯-২০১১
মুশফিকুর রহিম
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেকটা ছিল খুব নাটকীয়। অধিনায়কের মুকুটটাও মাথায় উঠল তেমনি নাটকীয়ভাবে।
কাল বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভার মাঝখানে নতুন অধিনায়ক হিসেবে যখন ঘোষিত হলো মুশফিকুর রহিমের নাম, সেটিতে অবশ্য কোনো নাটকীয়তা ছিল না। প্রায় সবারই জানা ছিল, শুধু আনুষ্ঠানিক ঘোষণা, এই যা! সহ-অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নামটাও তা-ই।
আপাতত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ও ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়ক করা হয়েছে মুশফিক ও মাহমুদউল্লাহকে। মুশফিকের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটাও খুব অনুমিত, ‘যেকোনো ক্রিকেটারের জন্য এটা সর্বোচ্চ সম্মান। আমাকে এই দায়িত্ব দেওয়ায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। পুরো জাতির প্রত্যাশা সম্পর্কে আমি সচেতন। লক্ষ মানুষের স্বপ্ন পূরণের চেষ্টা করব।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি টুর্নামেন্ট বিসিবি কাপে মুশফিকুর রহিমকে বাংলাদেশ দলের অধিনায়ক নির্বাচন করেই বার্তাটা দিয়ে দিয়েছিল ক্রিকেট বোর্ড। অভিজ্ঞতা এবং দলে অপরিহার্যতা বিবেচনায় আর কোনো বিকল্পও ছিল না। তার পরও মুশফিকের অধিনায়কত্ব পাওয়াটাকে নাটকীয় বলার কারণ গত কিছুদিনের ঘটনাপ্রবাহ।
জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার পর অধিনায়ক ও সহ-অধিনায়ককে একসঙ্গে সরিয়ে দেওয়ার অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সাকিব আল হাসান ও তামিম ইকবালকে বরখাস্ত করার চরম বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ঝড় উঠেছে চায়ের পেয়ালায়। এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে অধিনায়কের কঠিন দায়িত্ব পেলেন মুশফিকুর রহিম। অধিনায়ক হিসেবে তাঁর মনোনয়ন হয়তো নাটকীয় নয়, তবে প্রেক্ষাপটটা তো অবশ্যই।
এমন নাটকীয়তার সঙ্গে মুশফিকুরের পরিচয় অবশ্য ক্যারিয়ারের শুরু থেকেই। ২০০৫ সালে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ২০ জনের প্রাথমিক দলেও ছিলেন না। শেষ মুহূর্তে দলে ঢুকে গেলেও সেই সফরে তাঁর ‘পর্যটক’ হয়েই থাকার কথা ছিল। উইকেটরক্ষক হিসেবে তখন অপ্রতিদ্বন্দ্বী খালেদ মাসুদ। তাঁর বিকল্প হিসেবে দলে আসা মুশফিকের খেলার সুযোগ কোথায়?
সুযোগ এল নাটকীয়ভাবে। সাসেক্সের বিপক্ষে ট্যুর ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন, নর্দাম্পটনশায়ারে বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি। লর্ডস টেস্টে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই অভিষেক হয়ে গেল মুশফিকের। তা নিয়ে আলোড়িত ইংল্যান্ডের ক্রিকেট-মহলও। লর্ডসে তাঁর চেয়ে কম বয়সে যে আর কেউ টেস্ট খেলেনি। সাড়ে নয় মাস পর শ্রীলঙ্কার বিপক্ষে বগুড়ায় দ্বিতীয় টেস্টটিও খেললেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেক ২০০৭ সালের জুলাইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংসে ঘোষিত হলো ‘খালেদ মাসুদ যুগ’-এর অবসানবার্তাও।
মাসুদের দীর্ঘ ছায়ায় ঢাকা পড়ে থেকেই গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। সেখানে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ফিরেছেন। বিশ্বকাপে প্রথম ম্যাচ আর উইকেটরক্ষক হিসেবে প্রথম টেস্ট—খালেদ মাসুদকে বাদ দেওয়া ঠিক হয়েছে কি হয়নি বিতর্কের কারণে দুটিতেই তাঁর ওপর ছিল প্রচণ্ড চাপ। সেই চাপকে যেভাবে জয় করেছেন, তা থেকেই মুশফিকের মানসিক শক্তির প্রমাণ মেলে।
নেতৃত্বগুণও অনেক আগেই চিহ্নিত। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। নেতৃত্ব দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। জাতীয় দলের সহ-অধিনায়কও ছিলেন অনেক দিন। গত ডিসেম্বরে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই মুশফিককে সরিয়ে তামিম ইকবালকে সহ-অধিনায়ক করা হয়। মুশফিকুর রহিমকে অধিনায়ক করাটাকে তাই বলতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিলম্বিত ভুল স্বীকার।
সহ-অধিনায়কের মতো অধিনায়ক নির্বাচনে বিসিবির ভুল বা অধৈর্যের প্রমাণ মিলবে আরেকটি তথ্য থেকেও। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১১ বছরও হয়নি, অথচ মুশফিকুর রহিম এই দলের অষ্টম অধিনায়ক! সংখ্যাটা শুধু টেস্ট অধিনায়ক ধরে। ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফিতে রাজিন সালেহর নেতৃত্ব দেওয়ার কথা মনে রাখলে সেটি হয়ে যায় নয়!
হাবিবুল বাশার প্রায় তিন বছর অধিনায়ক ছিলেন। এ ছাড়া বাংলাদেশের আর কোনো অধিনায়কই থিতু হওয়ার সময় পাননি। বগুড়ার মাটিডালির ক্রিকেট-অন্তঃপ্রাণ মাহবুব হামিদের ২৩ বছর বয়সী ছেলে কি পারবেন ব্যতিক্রম হতে?
এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। আপাতত স্বাগত জানানো যাক নতুন অধিনায়ককে। মুশফিকুর রহিম, অধিনায়কের কণ্টক-সিংহাসনে আপনাকে স্বাগত!
__________________
-- Alwayz with  !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
|

September 21, 2011, 12:40 AM
|
 |
Test Cricketer
|
|
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,869
|
|
__________________
-- Alwayz with  !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
|

September 21, 2011, 12:46 AM
|
 |
Test Cricketer
|
|
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,869
|
|
my two favorite pictures from the day...
a father's love
gifting a prayer rug
------------------------------------------------------------
http://www.banglanews24.com/detailsn...58758&toppos=3
__________________
-- Alwayz with  !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Last edited by idrinkh2O; September 21, 2011 at 01:41 AM.
|

September 21, 2011, 01:16 AM
|
 |
ODI Cricketer
|
|
Join Date: September 12, 2011
Posts: 701
|
|
দেখা যাচ্ছে যে সবাই মুশফিককে বাজে কিপার বলছে,হ্যা এটা ঠিক একটা সময় খুব বাজে কিপিং করেছে কিন্তু রিসেন্টলি কিপিংয়ে সে যে দারণ উন্নতি করেছে কেউই এই ব্যাপারটা খেয়াল করছে না! কিছু ক্যাচ এখনোও পড়ছে তবে এরকম কিছু মিস সব কিপারই করে থাকে,আগের মত প্রচুর সহজ ক্যাচগুলা আর মিস করে না আর অসাধারণ কিছু ক্যাচও ধরছে এখন। আরেকটা ব্যাপার সবাই ইগনোর করছে সেটা হল, উইকেটের পেছনে থেকে পুরো দলকে উদ্দিপ্ত রাখা, বিশ্বের আর কোন কিপারই এই কাজটা মুশফিকের চেয়ে ভাল পারে বলে মনে হয় না!
|

September 21, 2011, 01:18 AM
|
 |
Cricket Sage
|
|
Join Date: March 26, 2007
Favorite Player: Shak-Ash-Tam
Posts: 16,678
|
|
Congrats Mushy.... He will be an excellent captain... and Probably the Most Successful one..
__________________
I'm with Shahbag for fair punishment of all war criminals. Im with Shahbag to stand for fair trials of all Corruption, all murders and social injustices occurred over last 40 years. I'm for a secular, corruption free & Just society in Bangladesh. Spirit of '71
|

September 21, 2011, 01:26 AM
|
 |
ODI Cricketer
|
|
Join Date: September 12, 2011
Posts: 701
|
|
আর মুশফিকের ব্যাটিং সামর্থ বা ধারাবাহিকতা নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা আসলে বাংলাদেশ ক্রিকেটের খোঁজ রাখে বলে মনে হয়না! গত কয়েকটা সিরিজ ধরে দলের মধ্যে ওই সবচেয়ে ধারাবাহিক,এমনকি সাকিব তামিমের চেয়েও। গত কয়েকটা বছরে নিজের খেলায় সবচেয়ে উন্নতি করেছে যে কয়েকটা প্লেয়ার তার মধ্যে মুশফিক অন্যতম,আর ম্যাচিউর হওয়ার দিক দিয়ে ও ই সেরা। মুশফিকের ব্যক্তিত্ত্ব আর ইমেজ মুগ্ধ করার মত! রাজনীতির পঁচা থাবা বাগড়া না দিলে মুশফিকুর রহিম ই হবে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন!! আশা করি বাংলাদেশ ওর হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে! মুশির জন্য অনেক অনেক শুভ কামনা!!!
|

September 21, 2011, 01:28 AM
|
 |
Test Cricketer
|
|
Join Date: March 4, 2009
Posts: 1,996
|
|
Congrats Little buddy ... now make us proud! 
|

September 21, 2011, 01:36 AM
|
 |
Test Cricketer
|
|
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,869
|
|
উত্তরসূরির কাছে মাসুদের চাওয়া
খালেদ মাসুদ
‘আমাদের কিন্তু অনেক মিল। দুজনই উইকেটকিপার, ব্যাটিংটা উপভোগ করি, দুজনই রাজশাহী বিভাগের, রাজশাহীকে নেতৃত্ব দিয়েছি, জাতীয় দলের অধিনায়কও...’—যে জন্য তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া, দুজনের মধ্যকার মিলের কথাগুলো খালেদ মাসুদ নিজেই চটপট বলে দিলেন।
তবে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট অধিনায়কের সঙ্গে অষ্টম টেস্ট অধিনায়কের সম্পর্কের শেষ নয় এখানেই। ক্রিকেটার মুশফিকুর রহিমকে কাছ থেকে বেড়ে উঠতে দেখেছেন মাসুদ। একসময় দুজন হয়ে উঠেছেন প্রতিদ্বন্দ্বী, সময়ের বাস্তবতায় একসময় মুশফিককে জায়গাও ছেড়ে দিতে হয়েছে। মাঠের বাইরে আবার দুজনের খুব হূদ্যতা।
ক্রিকেটার মুশফিকুরের গুণমুগ্ধ মাসুদ নিজেও। তাঁর মতে, এ মুহূর্তে সম্ভাব্য সেরা পছন্দকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। উত্তরসূরির প্রতি ভালোবাসায় নয়, ব্যাখ্যা দিলেন যুক্তি দিয়েই, ‘অধিনায়কত্বটা এই মুহূর্তে ওরই সবচেয়ে প্রাপ্য ছিল। অনেক আগে থেকেই কিন্তু ওকে অধিনায়ক হিসেবে গড়ে তোলা হয়েছে। বিকেএসপিতে অধিনায়কত্ব করেছে, অনূর্ধ্ব-১৯ দলে করেছে। ও জন্মগতভাবেই নেতা।’
জাতীয় দলে, বিভাগীয় দলে মুশফিককে কাছ থেকে দেখেছেন। মুশফিকের মাঝে সহজাত নেতৃত্বগুণের কোন ব্যাপারটা চোখে পড়েছে? মাসুদের উত্তরটাই বলে দেবে, মুশফিককে জানেন বেশ ভালোভাবেই, ‘ও খুবই ডিসিপ্লিনড, সময় মেনে চলে। নিজেও ছিমছাম, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। সবকিছুই খুব গোছানো। সবকিছুর জন্য আলাদা সময় করে রাখে, সেই সময়ের এদিক-ওদিক হয় না। এই ব্যাপারগুলো হয়তো বেশির ভাগই মাঠের বাইরের, কিন্তু মাঠেও কিন্তু এসব সাহায্য করে।’
যাঁকে বেড়ে উঠতে দেখেছেন, ছিল কাছের ‘ছোট ভাই’, একসময় সেই হয়ে দাঁড়াল প্রতিদ্বন্দ্বী। শুধু ব্যাটসম্যান হিসেবেই দুটি টেস্ট খেলেছেন মুশফিক। ২০০৭ সালের শ্রীলঙ্কা সফরে উইকেটের পেছনেও দাঁড়ালেন মাসুদের জায়গায়। এই লড়াই কিন্তু দুজনের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেনি বলেই জানালেন মাসুদ, ‘মাঠ-মাঠের বাইরের জগৎটাকে আমি সব সময় আলাদা রাখি। মাঠের ভেতরে সবাই পেশাদার, ব্যক্তিগত সম্পর্কের জায়গা নেই। কিন্তু বাইরে আমাদের সম্পর্ক খুবই ভালো।’
উইকেটকিপাররা ভালো অধিনায়ক হন না—ক্রিকেটের সবচেয়ে প্রচলিত কথাগুলোর একটি। প্রতিটি বলে নিজেকে মনোযোগ দিতে হয়, দল নিয়ে এত ভাবার সময় কোথায়! কিন্তু নিজের অভিজ্ঞতা থেকেই এই ধারণাকে উড়িয়ে দিলেন মাসুদ, ‘আমি বরং বলি এর উল্টো। উইকেটকিপাররা সবকিছু ভালোভাবে দেখে, পরিস্থিতি বোঝে। ধোনিকে দেখেন, ও কি ভালো অধিনায়ক নয়? তবে বাংলাদেশের অধিনায়কত্ব করা ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। দল বেশির ভাগ সময়ই হারে, অনেক সমালোচনা শুনতে হয়। অনেক সময় এসব নিজের পারফরম্যান্সে প্রভাব ফেলে। এ ক্ষেত্রেই যেমন আমি বলব, সাকিব দারুণ করেছে। আশা করি, মুশফিক ওকে অনুসরণ করবে, ঠান্ডা মাথায় কাজ করে যাবে।’
পরামর্শ তো হলো, এবার উত্তরসূরির কাছে প্রত্যাশা? ‘আশা করি, দলটাকে গুছিয়ে টিম বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। শুধুু ক্রিকেট দলের নয়, মানুষের অধিনায়ক হবে। মানুষ অনুভব করবে, মুশফিক আমাদের অধিনায়ক।’
__________________
-- Alwayz with  !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
|

September 21, 2011, 03:08 AM
|
 |
Cricket Sage
|
|
Join Date: March 26, 2007
Favorite Player: Shak-Ash-Tam
Posts: 16,678
|
|
Quote:
|
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে মুশফিকের নেতৃত্বে খেলেছেন সাকিব। সেই অভিজ্ঞতা থেকেই বললেন, ‘অনূর্ধ্ব-১৯ দলে ওনার অধিনায়কত্বে খেলেছি। বয়সভিত্তিক পর্যায়ে দল পরিচালনার কাজটা মূলত কোচই পালন করলেও অধিনায়কেরও কিছু ভূমিকা থাকে। মুশফিক ভাইয়ের নেতৃত্বগুণটা চোখে পড়েছে তখনই।’
|
It could have been better to not say that, when you appreciate and congratulate someone. We all know even the national team captain needs help from the coach.
__________________
I'm with Shahbag for fair punishment of all war criminals. Im with Shahbag to stand for fair trials of all Corruption, all murders and social injustices occurred over last 40 years. I'm for a secular, corruption free & Just society in Bangladesh. Spirit of '71
|

September 21, 2011, 03:29 AM
|
 |
Cricket Sage
|
|
Join Date: December 23, 2007
Location: The Quiet Place
Favorite Player: Curtly Ambrose
Posts: 20,912
|
|
    
Quote:
|
Originally Posted by AbuDarda
দেখা যাচ্ছে যে সবাই মুশফিককে বাজে কিপার বলছে,হ্যা এটা ঠিক একটা সময় খুব বাজে কিপিং করেছে কিন্তু রিসেন্টলি কিপিংয়ে সে যে দারণ উন্নতি করেছে কেউই এই ব্যাপারটা খেয়াল করছে না! কিছু ক্যাচ এখনোও পড়ছে তবে এরকম কিছু মিস সব কিপারই করে থাকে,আগের মত প্রচুর সহজ ক্যাচগুলা আর মিস করে না আর অসাধারণ কিছু ক্যাচও ধরছে এখন। আরেকটা ব্যাপার সবাই ইগনোর করছে সেটা হল, উইকেটের পেছনে থেকে পুরো দলকে উদ্দিপ্ত রাখা, বিশ্বের আর কোন কিপারই এই কাজটা মুশফিকের চেয়ে ভাল পারে বলে মনে হয় না!
|
Quote:
|
Originally Posted by AbuDarda
আর মুশফিকের ব্যাটিং সামর্থ বা ধারাবাহিকতা নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা আসলে বাংলাদেশ ক্রিকেটের খোঁজ রাখে বলে মনে হয়না! গত কয়েকটা সিরিজ ধরে দলের মধ্যে ওই সবচেয়ে ধারাবাহিক,এমনকি সাকিব তামিমের চেয়েও। গত কয়েকটা বছরে নিজের খেলায় সবচেয়ে উন্নতি করেছে যে কয়েকটা প্লেয়ার তার মধ্যে মুশফিক অন্যতম,আর ম্যাচিউর হওয়ার দিক দিয়ে ও ই সেরা। মুশফিকের ব্যক্তিত্ত্ব আর ইমেজ মুগ্ধ করার মত! রাজনীতির পঁচা থাবা বাগড়া না দিলে মুশফিকুর রহিম ই হবে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন!! আশা করি বাংলাদেশ ওর হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে! মুশির জন্য অনেক অনেক শুভ কামনা!!!
|
|

September 21, 2011, 07:58 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: December 18, 2007
Location: Dhaka
Favorite Player: tamim,shafiul,mushy
Posts: 6,739
|
|
congratz mushy! the cutest captain evr!
__________________
haruk ba jituk,i am always there with BD  cricket!!!!
|

September 21, 2011, 01:34 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: August 1, 2011
Location: Melbourne, Australia
Favorite Player: Shakib,Sangakkara,Lee
Posts: 4,587
|
|
Congrats Mushy!!! Now please lte these two play....don't thrash them like Shakib-Tamim
|
|
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
|
|
|
| Thread Tools |
|
|
| Display Modes |
Linear Mode
|
Posting Rules
|
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts
HTML code is On
|
|
|
All times are GMT -5. The time now is 03:58 PM.
|
|