| |
Bangladesh Cricket Join fellow Tigers fans to discuss Bangladesh Cricket
|

November 18, 2011, 05:05 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
আয়ারল্যান্ডকে ৯৫ রানে হারিয়েছে বাংলাদেশ
মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আয়ারল্যান্ডকে ৯৫ রানে হারিয়েছে বাংলাদেশ।
বাছাই পর্বে তিন খেলায় এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এ জয়ের ফলে 'বি' গ্র"পে তিন নম্বরে থাকা অনেকটাই নিশ্চিত বাংলাদেশের।
অধিনায়ক সালমা খাতুনের অর্ধ শতকের সুবাদে মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে আয়ালল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২০৯ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে খাদিজা তুল কোবরার মারাত্মক বোলিংয়ে ৩৬ ওভার ৫ বলে ১১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
খাদিজা ৬ উইকেট নেন ৩২ রানে। তিনি একাই ধসিয়ে দেন আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। এর আগে আয়ারল্যান্ড ইনিংসের প্রথম বলে ক্লারে শিলিংটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পান্না ঘোষ।
দ্বিতীয় উইকেটে সিসিলিয়া জয়েস ও জিল হয়লান ৬৮ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ৬৮ রানে হয়লানকে (২০) বোল্ড করে নিজের প্রথম উইকেট নেন খাদিজা। এর পর তিনি একে একে ফিরিয়ে দেন ইসোবেল জয়েস (৩), লরা ডিলানি (১১), মেলিনা স্কট-হেওয়ার্ড (৭), এয়মার রিচার্ডসন (৩) ও সিসিলিয়া জয়েসকে (৪৪)।
৪৬ রান যোগ করতে শেষ ৯ উইকেট হারায় আয়ারল্যান্ড।
এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে 'বি' গ্র"পের খেলায় শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলকে ওই অবস্থা থেকে টেনে তুলেন সালমা ও শুকতারা। তৃতীয় উইকেট তারা যোগ করেন ৮৬ রান।
অর্ধশতক থেকে তিন রান দূরে থেকে শুকতারা (৪৭) অ্যমি কেনেলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তিনি তার ৮৭ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে।
পাঁচ নম্বরে নেমেই পাল্টা আক্রমণ করেন লতা মণ্ডল। সালমার সঙ্গে চতুর্থ উইকেটে ৪৯ রান যোগ করেন তিনি। এর মধ্যে ৩১ রানই আসে তার ব্যাট থেকে। তার ২৮ বলের ইনিংসে চারটি ৪ রয়েছে।
শেষ ওভারের প্রথম বলে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন সালমা (৭৩)। দলের রান তখন ২০০। তার ১২১ বলের ইনিংসে ৪টি চার রয়েছে।
আয়ারল্যান্ডের পক্ষে কেনেলি ২ উইকেট নেন ৪৬ রানে। বাকি পাঁচজন রান আউট হন।
SOURCE
|

November 19, 2011, 01:51 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
ওয়েস্ট ইন্ডিজের জন্য স্পিনে শান দিচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবে কথাটা কেমন যেন শোনায়। কিন্তু ক্রিকেট এতটা অনিশ্চয়তার খেলা, যে কোন অঘটন ঘটে যেতে পারে। ভুরি ভুরি রেকর্ডও অর্থহীন হয়ে পড়ে মাঝে মাঝে। এই যেমন ২৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আয়ারল্যান্ডকে শুক্রবার গ্রুপ ম্যাচে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বেলাও যে তেমন কিছু ঘটবে না সে নিশ্চয়তা কেউ দিতে পারে না।
‘এ’ গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় স্থানে। রানরেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে তারা। রোববার ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ দল যদি হেরেও যায় তবুও তৃতীয় স্থান নিশ্চিত। আর জিতে গেলে রানরেটে গ্রুপ সেরা নির্বাচন করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে লড়াই হবে। ওয়েস্ট ইন্ডিজ নিশ্চয়ই চাইবে না গ্রুপের শেষ ম্যচটা হেরে গিয়ে বিশ্বকাপে খেলার জটিল সমিকরণের শিকার হতে।
যদিও বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুনের দাবি লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। বলেন,“ওয়েস্ট ইন্ডিজ আমাদের থেকে অনেক ভালো দল। আমরাও ভালো দল। কিন্তু আমাদের কালকে যে ম্যাচটা আছে আমার মনে হয় ভালো লড়াই হবে। অবশ্যই আমরা চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য।”
ওয়েস্ট ইন্ডিজ দলটি শুধুমাত্র গ্রুপের ফেভারিট নয়। নারী বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতারও অন্যতম সেরা। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকেই সম্ভাব্য ফাইনালিস্ট ধরা হচ্ছে। তবুও কিন্তু রেখে দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক,“আমরা তাদের খেলা দেখিনি। জানি না তারা স্পিনে দুর্বল না পেসে দুর্বল। তারাও আমাদের খেলা দেখেনি। তারাও জানে না আমাদের কোথায় দুর্বল এবং কোথায় স্ট্রং। আমার মনে হয় আমার দল স্পিন দিয়ে ভালো করছে এবং পরের ম্যাচেও ভালো করবে।”
আগের ম্যাচের চেয়ে গ্রুপের শেষ ম্যাচটি কঠিন হবে এনিয়ে কোন সন্দেহ নেই। জিততে হলে রানের পারিমাণও বেশি লাগবে। সালমা জানালেন,“ওয়েস্ট ইন্ডিজের জন্য একটু বেশি রান করতে হবে। ২০০ বা ২৩০ হলে ভালো আমাদের জন্য। অবশ্যই সম্ভব যদি আমরা ভালো ব্যাটিং করি। আমাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার যদি রান পায় তাহলে অবশ্যই ২৩০ করা সম্ভব।”
কোচ মমতা মাবেন ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছেন। কিন্তু জয়ের ধারায় থেকে গ্রুপের শেষ ম্যাচ জিততে পারলে পারিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করেন তিনি। জানালেন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনই তাদের লক্ষ্য,“আমি মনে করি, বিশ্বকাপে কোয়ালিফাই করার একটা সুযোগ তৈরি হয়েছে। চেষ্টা করবো সেটাকে কাজে লাগাতে। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ ম্যাচ নিয়ে ভাবছি। আশা করি ভালো খেলবে আমাদের দল।”
SOURCE
|

November 19, 2011, 02:00 PM
|
 |
First Class Cricketer
|
|
Join Date: October 12, 2011
Posts: 344
|
|
Going to watch my first match from the press box tomorrow  hope to come back with a Bangladesh win!
__________________
Dear chinaman_f,
You have received an infraction at BanglaCricket Forum.
|

November 19, 2011, 02:07 PM
|
 |
Cricket Guru
|
|
Join Date: June 18, 2005
Location: AB,Canada
Favorite Player: nasir hossain
Posts: 8,573
|
|
^^ good luck ... come back as a winner and share your story .... 
__________________
All our lives we are giving and accepting reasons. Reasons are the coin we pay for the beliefs we hold.
|

November 19, 2011, 02:30 PM
|
|
Banned
|
|
Join Date: August 31, 2011
Location: HELL
Favorite Player: Indians
Posts: 2,190
|
|
West indies age jebabhe khelche tate mone hoi amader uriye dibe kintu khelar nam cricket doler nam bangladesh so 50 50 chance ! Inshallah din sheshe amra joye hobo
|

November 19, 2011, 02:35 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 17, 2011
Location: Dans le Monde
Favorite Player: Sakib, Mashrafi, Tamim
Posts: 3,747
|
|
Good luck.... Bangladesh
__________________
Think a lot, speak a little.
|

November 19, 2011, 02:38 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
Quote:
Originally Posted by deshimon
darun hoise!
|
Quote:
Originally Posted by simon
fataya dilen miya 
shejonnoi boli ektu post koren
|
 dhoinno baaaaad 
|

November 19, 2011, 02:46 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
Photo Credit: Kathbirali
|

November 20, 2011, 11:50 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: December 18, 2007
Location: Dhaka
Favorite Player: tamim,shafiul,mushy
Posts: 6,739
|
|
mim jeye haray diye ashche!
__________________
haruk ba jituk,i am always there with BD  cricket!!!!
|

November 20, 2011, 12:09 PM
|
 |
First Class Cricketer
|
|
Join Date: October 12, 2011
Posts: 344
|
|
Lam - they never batted with the intent of winning, for reasons unknown!
__________________
Dear chinaman_f,
You have received an infraction at BanglaCricket Forum.
|

November 21, 2011, 12:06 AM
|
 |
First Class Cricketer
|
|
Join Date: April 28, 2008
Location: Dhaka
Favorite Player: Ricky Ponting
Posts: 210
|
|
Quote:
|
Originally Posted by chinaman_f
Lam - they never batted with the intent of winning, for reasons unknown!
|
Agreed. They need to believe that they have the potentiality. WI or whoever, they should not be bothered by opponent's name.
__________________
................... LONG LIVE WOMEN'S CRICKET IN BANGLADESH.....................
|

November 21, 2011, 12:23 AM
|
 |
BC Staff BC Bangladesh
|
|
Join Date: October 30, 2010
Location: Mirpur
Favorite Player: SAH and Gilly
Posts: 10,018
|
|
ok ami ai fixture er matha mundu kisu bujhtesina...keu ki amake aktu sohoj banglay bujhay bolte parben akhon BD ki korle ODI status pabe?
__________________
তুমি কে? আমি কে?
বাঙালী বাঙালী
|

November 21, 2011, 12:29 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
Quote:
|
Originally Posted by Night_wolf
ok ami ai fixture er matha mundu kisu bujhtesina...keu ki amake aktu sohoj banglay bujhay bolte parben akhon BD ki korle ODI status pabe?
|
BD er akhon akta match baki. Ei match ta jitlei ODI pabe. WC theke already baad pore gese, WC ebar khela hochchena. To me, it's more important to get the ODI. Tahole amader women team er onek beshi khela hobe, oder experience barbe, skill barbe, BCB oder proti gurutto o shothik bhabe monojog dibe.
|

November 21, 2011, 07:51 AM
|
|
First Class Cricketer
|
|
Join Date: February 19, 2005
Posts: 233
|
|
Quote:
|
Originally Posted by nakedzero
bd er akhon akta match baki. Ei match ta jitlei odi pabe. Wc theke already baad pore gese, wc ebar khela hochchena. To me, it's more important to get the odi. Tahole amader women team er onek beshi khela hobe, oder experience barbe, skill barbe, bcb oder proti gurutto o shothik bhabe monojog dibe.
|
বেয়াদবি না নিলে একটু খোলাসা কইরা কই কি হইলে কি হবে
বাংলাদেশ এখন শ্রীলংকার সাথে খেলবে ২২ তারিখে
আর এই খেলা জিত্তা গেলে কেল্লা ফতে
সেমিতে যাইয়া খেলতে হইবো ওয়েস্টইন্ডিজের সাথে ২৪ তারিখে আর বিশ্বকাপ ওয়ানডে সবই হইয়া যাইবো সেই সাথে
তয় যদি আমরা হাইরা যাই...
খেলতে হইবো ইউএসএ-র সাথে ২৪ তারিখেই
হেই খেলায় জিত্তাগেলে খেলতে হইবো ২৬ তারিখে হয় পাকি, নয় ডাচ নয়তো আইরিশগো লগে ৫ম হওয়ার লেইগ্গা
ইউএসএ-র লগে হাইরা যামু এই-টা মনে আহে না
তাই হারলে কি হইবো নাই কইলাম
বোকা সোকা বুঝি কম...
তয় এই কায়দা কইলাম মোটেও ভালা লাগে নাই
__________________
Abar jombay mela ...
|

November 21, 2011, 12:52 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: December 18, 2007
Location: Dhaka
Favorite Player: tamim,shafiul,mushy
Posts: 6,739
|
|
Quote:
|
Originally Posted by chinaman_f
Lam - they never batted with the intent of winning, for reasons unknown!
|
trying to ride on the same boat as our boys!
__________________
haruk ba jituk,i am always there with BD  cricket!!!!
|

November 21, 2011, 04:37 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 17, 2011
Location: Dans le Monde
Favorite Player: Sakib, Mashrafi, Tamim
Posts: 3,747
|
|
বিশ্বকাপে খেলার শেষ সুযোগ
কালকের দিনটা দুই দল কাটাল দুই রকম। সকালে দুই ঘণ্টার মতো অনুশীলন করল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা গেল না মাঠের ধারেকাছেও। ছুটির দিন কেটেছে শপিং আর বিশ্রামে।
কালকের অমিল আজ আর থাকছে না। আজ দুই দলই দাঁড়িয়ে এক মঞ্চে, একে অন্যের বিপক্ষে বাঁচা-মরার সম্মুখ সমরে। ২০১৩ সালের ভারত বিশ্বকাপে খেলতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে। শ্রীলঙ্কা খেলতে চাইলে বাংলাদেশকে না হারালে চলবে না তাদেরও।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট পেয়ে হঠাৎ করেই বাংলাদেশের মহিলা ক্রিকেটে আলোচিত চরিত্র খাদিজাতুল কুবরা। ক্যামেরার লেন্স তাঁকে খোঁজে। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও আজকের ম্যাচ নিয়ে আশাবাদী কুবরার কণ্ঠ। তবে আশাটা শর্ত সাপেক্ষে, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। ভালো খেললে জয় অসম্ভব নয়। আমাদের ফিল্ডিং ও ব্যাটিং আরও ভালো হতে হবে। আমরা ব্যাটিংয়েই বেশি গুরুত্ব দেব।’
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ব্যাটিংটাই বেশি দুশ্চিন্তার কারণ। এ ব্যর্থতার একটা কারণ কাল দেখিয়ে দিলেন কুবরার সতীর্থ শুকতারা, ‘অভিজ্ঞতা না থাকলে আসলে ভালো ব্যাটিং করা সম্ভব নয়। একজন ব্যাটসম্যান যখনই ব্যাটিংয়ে যাবে তার চিন্তা থাকবে রান করা। আমার মনে হয় এখানে সেটাই হচ্ছে...রান করতে গিয়েই অনেকে উইকেট দিয়ে চলে আসছে।’ শুকতারার কাছে ভালো দল হয়ে ওঠার প্রথম শর্ত ভালো ব্যাটিং করা। শ্রীলঙ্কার মেয়েদের এখানেই এগিয়ে রাখছেন নিজেদের চেয়ে, ‘শ্রীলঙ্কার ব্যাটিং আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের বোলিং-ফিল্ডিং ভালো। তবে ওদের হারাতে হলে অনেক ভালো ব্যাটিং করতে হবে।’
ওয়ানডে মর্যাদা পাওয়ার আশা আজ হারলেও থাকবে। কিন্তু প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই। ম্যাচটাকে তাই জীবন-মরণ লড়াই হিসেবেই নিচ্ছেন শুকতারা, ‘বিশ্বকাপে খেলার স্বপ্ন আমরা অবশ্যই দেখি। আমাদের আসলে বলার ভাষা নেই...আমরা কীভাবে এটাকে নিচ্ছি। আমরা যদি কাল (আজ) জিততে চাই আমাদের জান-প্রাণ দিয়ে খেলতে হবে।’
বিশ্বকাপ বাছাইয়ের আগে শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। হেরেছে বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচেও। এসবের বাইরেও শ্রীলঙ্কার বিপক্ষে এখনো একটিও জয় নেই বাংলাদেশের। লঙ্কানরাই তাই আজ সব দিক দিয়ে ফেবারিট। প্রতিপক্ষদের শুকতারা এগিয়ে রাখছেন আরও একটা জায়গায়, ‘অভিজ্ঞতার দিক দিয়েও শ্রীলঙ্কা অনেক শক্তিশালী। আমাদের তো তেমন কোনো ম্যাচই খেলা হয় না। অভিজ্ঞতা তখনই বাড়বে যখন বেশি বেশি ম্যাচ খেলব। সে রকম ম্যাচ আমরা খেলি না।’
শ্রীলঙ্কান অধিনায়ক দিলানি মানোদারা অবশ্য এগিয়ে-পিছিয়ে থাকার ব্যাপারটাকে খুব গুরুত্ব দিতে চাচ্ছেন না। বাংলাদেশের বিপক্ষে অতীত যতই সমৃদ্ধশালী হোক, বিশ্বকাপ বাছাই বাংলাদেশ সম্পর্কে তাঁকে দিয়েছে নতুন ধারণা, ‘বাংলাদেশকে আমরা হালকাভাবে নিচ্ছি না। আগে যা-ই হোক বিশ্বকাপ বাছাইপর্বে তারা ভালো খেলছে।’ তবে জয়-পরাজয়ের সম্ভাবনায় মানোদারা এগিয়ে রাখছেন নিজেদেরই, ‘এটা আমাদের জন্যও বাঁচা-মরার লড়াই। যেভাবেই হোক বাংলাদেশের বিপক্ষে আমাদের জিততে হবে এবং আমরা আশাবাদী।’
নিজেদের মাঠে এই আশাটা বাংলাদেশের মেয়েদেরও। শ্রীলঙ্কা কাগজ-কলমে যত বড় দলই হোক না কেন, বড় মঞ্চে ডানা মেলার স্বপ্ন দেখতে তো বাধা নেই!
http://www.prothom-alo.com/detail/da...22/news/202795
__________________
Think a lot, speak a little.
|

November 21, 2011, 08:25 PM
|
 |
Moderator
|
|
Join Date: April 12, 2007
Location: Dhaka / NYC Metro Area
Favorite Player: Shakib, Nasir, Sir Don
Posts: 7,695
|
|
Their batting has not been good. I think they will give a good fight, but unless the batting clicks, no semis.
__________________
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।
|

November 21, 2011, 09:41 PM
|
|
Club Cricketer
|
|
Join Date: June 5, 2009
Posts: 71
|
|
Only 30 min to go. Where are all the fans gone?
|

November 24, 2011, 06:57 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা পেল বাংলাদেশ
মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ১৮৭ বল।
আইসিসির মিডিয়া ম্যানেজার লুসি বেনজামিন বলেন, “এই জয়ের ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা পেল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচটিই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। মর্যাদা ধরে রাখতে হলে বছরে (ক্রিকেট মৌসুম নয়) তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।”
Read More
So we got T20 status too!!
|

November 24, 2011, 11:58 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
Photo Credit: Kathbirali
|

November 25, 2011, 12:33 AM
|
|
Administrator
|
|
Join Date: January 22, 2004
Posts: 20,086
|
|
Do you have any pictures with the team and coaches only, without the that bunch of photo-phylic male entourage hogging the limelight behind the team?
|

November 25, 2011, 01:03 PM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
Quote:
|
Originally Posted by Zunaid
Do you have any pictures with the team and coaches only, without the that bunch of photo-phylic male entourage hogging the limelight behind the team?
|
Yes Dr. actually Kathbirali has some photos. I will soon upload and let you know.
|

November 28, 2011, 02:06 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
|
|
|

November 28, 2011, 09:25 AM
|
 |
Cricket Legend
|
|
Join Date: December 18, 2007
Location: Dhaka
Favorite Player: tamim,shafiul,mushy
Posts: 6,739
|
|
^^^ she's kinda pretty!
__________________
haruk ba jituk,i am always there with BD  cricket!!!!
|
|
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
|
|
|
| Thread Tools |
|
|
| Display Modes |
Linear Mode
|
Posting Rules
|
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts
HTML code is On
|
|
|
All times are GMT -5. The time now is 01:25 PM.
|
|